নিউজ

প্রধানমন্ত্রীর সফরের আগেই উদ্ধার আইইডি বিষ্ফোরক, আটক সন্দেহভাজন এক ব্যক্তি

আজ শুক্রবার, অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে গুয়াহাটির ব্যস্ত অঞ্চলে উদ্ধার হলো দুটি আইইডি বিষ্ফোরক। বিষ্ফোরক দুটি নিষ্ক্রিয় করেছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেহভাজন এক ব্যক্তিকে। ধৃত ওই ব্যক্তি আলফা (স্বাধীন)-এর সদস্য বলে পুলিশের অনুমান।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের প্রধানমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে বোড়ো নেতারা শান্তিচুক্তিতে সই করেন। ২৭ জানুয়ারি স্বাক্ষরিত এই বোড়ো শান্তিচুক্তির মাধ্যেমে দীর্ঘদিনের বোড়ো সমস্যার সমাধান হওয়ায়, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী। ৭ ফেব্রুয়ারি শুক্রবার কাকরাঝোড়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা নরেন্দ্র মোদী।

আরও পড়ুন : লড়াই শুরু, পুরভোট জিততে বাংলায় বিজেপির ভরসা মুকুল-ই

কিন্তু তিনি এসে পৌঁছনোর আগেই বুধবার রাতে গুয়াহাটি শহরের ব্যস্ততম অঞ্চলে বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তা জানিয়েছেন, বুধবার রাতে পল্টনবাজার ও পানবাজার থেকে দুটি আইইডি বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আলফা যোগ খতিয়ে দেখা হচ্ছে।’ ধৃত ব্যক্তি আলফা (স্বাধীন)-এর সদস্য বলে জানান পুলিশ কমিশনার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026