নিউজ

রাজ্যে আবহাওয়ার পরিবর্তন, আগামী দু’দিন কেমন থাকবে আকাশ, জানাল হাওয়া অফিস

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও হয়নি বৃষ্টি। তবে বৃহস্পতিবার দক্ষিনবঙ্গে বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে। শুক্রবার সকালের আবহাওয়া দেখেও বিস্মিত অনেকে, মেঘলা আকাশ নয়, বরং রোদের চিকচিক রয়েছে আকাশে।  তবে এখনো বৃষ্টির আশঙ্কা আছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। শুক্রবার বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি। যার রেশ থাকবে শনি ও রবিবার।

বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে উত্তুরে হাওয়ার সংমিশ্রণে তৈরি হত বৃষ্টির মেঘ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা গিয়েছে ওই বিপরীত ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে তৈরি হয়নি, হয়েছে ওড়িশা উপকূল ঘেঁষে। বৃষ্টির মেঘ সরে যাওয়ার পর আবার নেমে আসবে শীত। বুধবার পর্যন্ত কলকাতায় তাপমাত্রা নামবে ১২ থেকে ১৩ ডিগ্রি। সেই সময়ে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে। আবার একবার শীতে কাঁপবে রাজ্যবাসী। তবে এরপরই দীর্ঘ সময় পর অবশেষে শীত বিদায় নেবে বলেই মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে শীতের এরুপ তীব্রতা বহু বছর পর দেখা গেল। সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

আরও পড়ুন : লড়াই শুরু, পুরভোট জিততে বাংলায় বিজেপির ভরসা মুকুল-ই

বৃষ্টির আশঙ্কায় সতর্কতা নেওয়া হচ্ছে কলকাতা বইমেলাতেও। বৃষ্টিতে ভিজে বইগুলোতে যাতে নষ্ট না হয় তাই আগাম সর্তকতা নিচ্ছে স্টলগুলি। আরো একবার বৃষ্টির মেঘ সরে গেলে শীতের কাঁপুনি নেমে আসবে রাজ্যের বুকে, তবে তারপরই শীত বিদায় নেবে এমনটাই আশা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026