নিউজ

দিল্লি নির্বাচন ২০২০ : কেজরিওয়ালের নতুন ওয়েবসাইট চালু ‘অমিত শাহ কা উল্টা চশমা’

দিল্লির রাজনৈতিক তরজা ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে দোদুল্যমান। ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচন সবে মাত্র আর দু’দিন বাকী। তার মধ্যেও দুই দলের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি অব্যাহত। এদিকে, বিজেপি তার তারকাখচিত প্রচার বাহিনীও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রফুল্লতা কমিয়ে দিতে পারেনি। এটিকে তাদের আত্মবিশ্বাস বা ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রভাব বলুন, আপ ব্রিগেড ইতিমধ্যে তাদের দ্বিতীয় পূর্ণ মেয়াদের ক্ষমতা দখলের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লি বিজেপি প্রধান মনোজ তিওয়ারি এবং অন্যান্য সাংসদাসহ গেরুয়া বাহিনী গত এক মাস ধরে দিল্লিতে ক্ষমতাসীন দলের উপর তীব্র আক্রমণ করেছে এবং আপ সরকারের বিরুদ্ধে ‘অসম্পূর্ণ প্রতিশ্রুতির প্রমাণ’ দাবি করে বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে। অন্যদিকে, আপ তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রমাণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, অত্যাধুনিক স্কুল ও হাসপাতাল স্থাপন সহ বিজেপির সমস্ত দাবির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে।

আরও পড়ুন : NPR দরিদ্র মানুষকে সরকারী প্রকল্পের সুবিধা দিতে সহায়তা করবে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বৃহস্পতিবার, আম আদমি পার্টি ‘অমিত শাহ কা উলটা চশমা’ নামে একটি ব্যঙ্গাত্মক প্রচার ও ওয়েবসাইট চালু করে অমিত শাহকে তীব্র আক্রমণ করে। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর চশমা দুটি ঝাড়ু (আপের দলীয় প্রতীক) দ্বারা মুছে ফেলা হয়। এর পাশাপাশি, ওয়েবসাইটটিতে কেন্দ্রের ক্ষমতাসীন দলকে তীব্র আক্রমণ করা হয়েছে। মহল্লা ক্লিনিক, রাত্রিনিবাস, খেলার মাঠ, সরকারী স্কুল, পথবাতি, হাসপাতাল, এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের তালিকা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026