নয়াদিল্লি: ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনে ইতিমধ্যেই আতঙ্কও ছড়িয়েছে লন্ডনবাসীদের মনে। এমনকি ভারত সহ বেশ কয়েকটি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। কিন্তু এই স্থগিতাদেশ জারি করার আগেই অনেকেই ব্রিটেন থেকে এ দেশে এসে পৌঁছেছেন। আর এমনই ২৭৯ জন ব্রিটেন ফেরত যাত্রী কার্যত নিখোঁজ। যার ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে।
সম্প্রতি ব্রিটেনের থেকে ২৭৯ জন দেশের তেলেঙ্গানায় ফিরেছে। তেলেঙ্গানা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, সেই ২৭৯ জন যাত্রী কার্যত নিরুদ্দেশ। জানা গিয়েছে, এই ২৭৯ জন যাত্রীর মধ্যে ১৮৪ জন ভুল ঠিকানা এবং ভুল ফোন নম্বর দিয়েছেন। যার ফলে প্রশাসন তাদেরকে বর্তমানে আর খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ৯২ জন অন্ধপ্রদেশ, কর্ণাটক ও কেরালায় নিরুদ্দেশ হয়েছেন। মূলত, দায়িত্বজ্ঞানহীনতার কারণে দেশে করোনার সংক্রমণ ফেরার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।
এ প্রসঙ্গে তেলেঙ্গানার স্বাস্থ্য দফতরের অধিকর্তা শ্রীনিবাস রাও বলেছেন, ‘যাদের শরীরে করোনার নতুন স্ট্রেন খুঁজে পাওয়া গিয়েছে, তা নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করলে এবং সামাজিক দূরত্ব বজায় রাখলেই অন্যের শরীরে সহজেই ধরতে পারবে না। আমার শুধু অনুরোধ, যারা বর্তমানে অন্য দেশ থেকে এ দেশে আসছেন, তারা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। আমাদের মেডিক্যাল স্টাফেরা আপনাদের বাড়িতে গিয়ে পরীক্ষা করে আসবে। দায়িত্বজ্ঞানহীনের মত সংক্রমণকে ছড়াতে দেবেন না।’তবে খুঁজে পাওয়া না গেলে পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেবে, তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…