কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ২০২০ কে বিদায় জানানোর পালা। ডিসেম্বর মাসের এই শেষ সপ্তাহে রাজ্যে রয়েছে জাঁকিয়ে ঠান্ডার আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। রাজ্যে এই ঠান্ডার মধ্যেও রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ৩ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
রাজ্যে ক্রমশ বাড়ছে ঠান্ডার দাপট। আগামী কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। গতকাল বেশ কিছু এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কাঁথিতে ছিল ৯.৮ ডিগ্রি, বহরমপুরে ৯.২ ডিগ্রি, আসানসোল ৯.৫, ব্যারাকপুরে ৯.৮, কালিম্পংয়ে ৭ এবং দার্জিলিংয়ে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে। সেইসঙ্গে আকাশ পরিস্কারও থাকবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা ছিল ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে। ভোরের দিকে ঠান্ডা, আর বেলা বাড়তেই সেই ঠান্ডা উধাও। কার্যত ডিসেম্বরের প্রথম দুটো সপ্তাহ ধরে এমনটাই চলছি বাংলার আবহাওয়া। কিন্তু তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে একধাক্কায় পারদ অনেকটা নিম্নমুখী হয়। তাপমাত্রা নামে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মূলত পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্ত। তার জেরে বাংলার শীত প্রবেশ বাধা হয়ে যায়। কিন্তু পরিস্থিতি কেটে যাওয়ায় শীত প্রবেশে আর কোনও বাধা আসেনি। ফলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। বছরশেষে তাই শীতের আমেজ বঙ্গবাসীর জন্য কোনও খামতি থাকছে না। তাপমাত্রা নামায় ৩ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও রয়েছে। সেইসঙ্গে দেশের উত্তরের রাজ্যগুলিতেও নিম্নমুখী পারদ। সেখানে এখন কনকনে ঠান্ডার পরিবেশেই থাকতে হচ্ছে সকলকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…