নিউজ

কর্নাটকে ফের করোনার বলি, ভারতে এখনও পর্যন্ত মৃত্যু ১৭

করোনার বলি আরও এক। কর্নাটকে করোনাতে আক্রান্ত হয়ে এক ৭৫ বছরের বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্নাটকে এই নিয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটলো। দেশে এখন ও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭-তে। যার মধ্যে ২ জন বিদেশি নাগরিক ছিলেন। আক্রান্তের সংখ্যা ৬৪৯।

ওই মৃত বৃদ্ধা অন্ধ্রপ্রদেশের হিন্দপুরের  বাসিন্দা। কিছুদিন আগে তিনি সৌদি আরব থেকে ফিরেছিলেন। তারপর সেখান থেকে ফিরে কর্নাটকে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব চেস্ট ডিজিজে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাকে বাউরিং এন্ড লেডি কার্জন হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল।

বিশ্বে করোনাতে মৃত্যু হয়েছে ২১ হাজারের বেশি। সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ইতালিতে। তবে স্পেনের অবস্থা আরও শোচনীয়। ক্রমাগত মৃতের সংখ্যা বাড়ছে। গত একদিনে স্পেনে ৭৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026