অবশেষে চীনে তুলে নেওয়া হচ্ছে লকডাউন, কারণ গত ৫ দিনে ইউহান শহরে একজন ছাড়া নতুন কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। প্রায় আড়াই মাসের কঠিন লড়াইয়ের পর আশার আলো চীনে। এই মারণ ভাইরাসে গোটা চীনে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজারের বেশি এবং মারা গেছে ৩২৮৭ জন মানুষ। মৃতদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিলেন ইউহান শহরের। এই পরিস্থিতিতে ইউহানে জারি করা হয়েছিল লকডাউন। তবে গত ৫ দিনে আক্রান্তের সংখ্যা বিচার করে আগামী ৮ই এপ্রিল তুলে নেওয়া হবে লকডাউন।
গত ২৪ ঘন্টায় ৮০ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে যাদের মধ্যে ৭৬ জন বিদেশ থেকে আগত। তবে এই আড়াই মাসে যে মৃত্যুমিছিল চলেছে সেই তুলনায় এই সংখ্যা খুবই সামান্য। তাই চীন এখন নিজেকে ভাইরাস মুক্ত বলে দাবী করছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখনই এতোটা নিশ্চিন্ত না হওয়াই ভালো। কারণ একজনের থেকেই আবার আগের পরিস্থিতি ফিরে আসতে পারে।
একদিকে ভাইরাস নিয়ে চিন্তিত গোটা দেশ, অন্যদিকে কূটনৈতিক মহলে একে অপরের ওপর দোষারোপ করা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন বিদেশ সচিব মাইক পেম্পে করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন। তবে এর প্রতিবাদ করে ভারতে অবস্থিত চীনের দুতাবাসের মুখপাত্র জি রং বলেন, চীন এই ভাইরাস তৈরি করেনি বা ছড়ায়নি। শুধু তাই নয় কিছু বিজ্ঞানীদেরও দাবী এটি মনুষ্য সৃষ্ট ভাইরাস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…