নিউজ

গরিবদের জন্য ১০ টি বড়সড় ঘোষণা, তিন মাস মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেবে সরকার

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করোনার জন্য মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই সমস্যা যাতে না হয় এবং গরিবদের কথা ভেবে বেশ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করলেন।

  • ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
  • করোনা চিকিৎসায় যুক্তদের জন্য বীমা ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের জন্য ৫০ লক্ষ টাকার বীমা ঘোষণা করলেন।
  • ৮০ কোটি গরিবের জন্য ‘প্রধানমন্ত্রী অন্ন যোজনা’-র ঘোষণা করলেন।
  • আগামী ৩ মাস দেওয়া হবে বাড়তি ৫কেজি চাল, আটা, ১ কেজি করে ডাল ও দেওয়া হবে। যাতে কোনও গরিব অভুক্ত না থাকে এটাই মূল লক্ষ্য।
  • যাদের ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, বিধবা, প্রতিবন্ধীদের জন্য ১০০০ টাকা করে বাড়তি টাকা দেওয়া হবে আগামী ৩ মাসের জন্য। ২ কিস্তিতে এই টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক আকাউন্টে পৌঁছে যাবে। ৩ কোটি মানুষ এর ফলে উপকৃত হবেন।
  • ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের জন্য এপ্রিলের শুরুতে ২০০০ টাকা দেওয়া হবে।
  • মনরেগারদের মজুরি ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হল। এরফলে উপকৃত হবেন ৫ কোটি শ্রমিক।
  • ১০০ দিনের কাজের মজুরিও ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হল।
  • উজ্জলা গ্রাহকদের জন্য আগামী ৩ মাসে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে।
  • মহিলাদের জন্য জনধন আকাউন্টে আগামী ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে।
  • ১৫ হাজার টাকার কম বেতনভুক্ত কর্মচারীদের আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার।
  • ১০০ জনের কম কর্মচারী আছে, এরকম কর্মসংস্থানকে আগামী ৩ মাসের জন্য পিএফ দেবে কেন্দ্রীয় সরকার। এরফলে উপকৃত হবেন ৮০ লক্ষ শ্রমিক।

করোনার জন্য কোনও গরিবের যাতে কোনও সমস্যা না হয় তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। কেউ যাতে অভুক্ত না থাকেন এবং তাদের প্রয়োজনীয় অর্থ যাতে তাদের হাতে থাকে এটার জন্য প্যাকেজের ঘোষণা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026