নিউজ

লকডাউনে আপত্তি ইমরানের, অগ্রাহ্য করেই লকডাউন করা হল সিন্ধু

করোনার প্রবল দাপটে লক ডাউন হয়ে গিয়েছে ভারত। সমস্ত যান চলাচল পরিষেবা বন্ধ রয়েছে। তবে জরুরি কয়েকটি ক্ষেত্রে পরিষেবা চালু রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন গত ২৪ মার্চ। সমগ্র দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি ঠেকাতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। এবার একই পথে হাটলেন পাকিস্তানের সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

রবিবার রাজ্য জুড়ে লক ডাউন ঘোষণা করেছেন তিনি তার রাজ্যে। তিনি তার বিবৃতিতে জানিয়েছেন, সমগ্র সিন্ধু রাজ্যে সরকারি ও বেসরকারি ভ্রমণ ও সফর, ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জমায়েত সম্পুর্ন ভাবে নিষিদ্ধ। তিনি তার রাজ্যে আগামী ১৫ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। তবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দেশ জুড়ে লক ডাউনে প্রবল আপত্তি। তার মতে, দেশ জুড়ে লক ডাউন করা হলে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হবে।

দিন আনা দিন খাওয়া মানুষেরা প্রবল দারিদ্র্য ও আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। সূত্রের খবর, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে পাকিস্তানে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০৩৭ জন। বালুচিস্তানে ১১৪, খাইবার পাখতুনখোয়াতে ১১৭, গিলগিট-বাল্টিস্তানে ৮০, ইসলামাবাদে ১৫ এবং সিন্ধুতে ৪১৩ জন আক্রান্ত কোভিড-১৯ এর দ্বারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026