দেশ

২৪ ঘন্টায় দেশজুড়ে আক্রান্ত সাড়ে ৩ লাখ, বাংলায় আক্রান্ত ১৩ হাজারের কাছাকাছি

করোনা ভাইরাস সংক্রমণ দেশে প্রতিদিন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের শুরুতে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও আবারও ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই মারণব্যাধি। এপ্রিল মাসের শেষের দিকে এখন দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের গণ্ডি অতিক্রম করেছে। নতুন মিউট্যান্ট স্ট্রেনে সংক্রমণের মাত্রা এবং মৃত্যুহার লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় ভারতের বেশিরভাগ রাজ্যে বেড পাওয়া যাচ্ছে না এবং অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। গোটা দেশের মধ্যে ভোটমুখী বাংলার অবস্থাও বেশ শোচনীয়। প্রতিদিন দৈনিক সংক্রমণ বেড়ে যাচ্ছে।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সূত্রে প্রকাশিত একটি পরিসংখ্যান জানিয়েছে যে, গোটা দেশে বর্তমানে নতুন মিউট্যান্ট স্ট্রেনে করোনা সংক্রমণ সাড়ে ৩ লাখ অতিক্রম করেছে। এত সংখ্যক আক্রান্ত এর আগে কখনো দেখেনি ভারত। পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে শুধুমাত্র গত ২৪ ঘন্টায় ভারতজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। আক্রান্তের পাশাপাশি লাফিয়ে বাড়ছে মৃত্যুহার। গতকাল ভারত রেকর্ড মৃত্যুর সংখ্যা দেখেছে। ২৪ ঘন্টায় দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৬২৪ জনের। দেশের পাশাপাশি রাজ্যতেও করোনা আক্রান্ত ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৮৭৬ জন।

এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত বছর থেকে ভারতে মোট করোনা আক্রান্ত হয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৯৯৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের। বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশজুড়ে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা। আসলে এক ধাক্কায় হঠাৎ করে অ্যাক্টিভ রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026