রাজ্য

করোনার কোপে শিয়ালদহ ও হাওড়ায় ফের বাতিল প্রচুর লোকাল ট্রেন, সমস্যায় যাত্রীরা

করোনা ভাইরাসের ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে এবং সেই পরিস্থিতিতে এবারে বাতিল হতে চলেছে বেশকিছু লোকাল ট্রেন। বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন বাতিল হওয়া শুরু করেছিল। এর আগেও আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন শিয়ালদা এবং হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন বাতিল হয়েছে। এর আগে শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকজন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই মুহূর্তে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয় পূর্ব রেলওয়ে। তারপরেই হাওড়া ডিভিশন এর ক্ষেত্রেও একই সমস্যা দাঁড়ায় পূর্ব রেলের কাছে।

লাগাতার রেলকর্মীরা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এরকম পরিস্থিতিতে রেল পরিষেবা চালু রাখা বেশ সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে পূর্ব রেলের কাছে। অপরদিকে আজকে আবার শনিবার। এমনিতেই করোনা ভাইরাসের কারণে যাত্রী সংখ্যা কমছে। আর আজকে শনিবার হওয়ার কারণে যাত্রীর চাপ অনেকটা কম। এই কারণে পূর্ব রেলওয়ে তরফ থেকে ঘোষণা করা হয়েছে শনিবার শিয়ালদা এবং হাওড়া ডিভিশনের বেশকিছু লোকাল ট্রেন বাতিল থাকবে।

জানা যাচ্ছে, শনিবার শিয়ালদা ডিভিশনের ১০৯ লোকাল ট্রেন বাতিল থাকছে। এবং হাওড়া ডিভিশন এর ৪০ টি লোকাল ট্রেন বাতিল রাখছে পূর্ব রেলওয়ে। তার পাশাপাশি হাওড়া ডিভিশনে ১৬টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল রাখার কথাও ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে। সুতরাং করোনাভাইরাস পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য পূর্ব রেলওয়ে তরফে প্রস্তুতি তুঙ্গে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026