বিনোদন

‘প্রতিদিন রোহন আমার মন জিতেছে’, বিয়ের ছয় মাস পূর্ণ হল নেহুপ্রীতের

দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল নেহা (Neha kakkar) ও রোহনপ্রীত সিং (Rohanpreet singh)-এর বিয়ের ছয় মাস। ইন্সটাগ্রামে রোহনপ্রীতের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নেহা লিখেছেন, প্রতিদিন নতুন করে রোহন তাঁর হৃদয়কে জয় করে নিচ্ছেন। নেহাও প্রতিদিন নতুন করে রোহনের প্রেমে পড়ছেন যা তিনি মুখে বলতে পারেন না রোহনকে। কারণ রোহন তাঁকে শিখিয়েছেন, কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। কিছুদিন আগেই নেহা বলেছিলেন, তিনি ডিপ্রেশনের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতেও রোহন নেহার খেয়াল রেখেছেন। নেহা যাতে ডিপ্রেসড না হন তার জন্য সবসময়ই নেহাকে আনন্দে রাখার চেষ্টা করেন রোহন। নেহার শেয়ার করা ছবিগুলি সম্ভবতঃ তাঁর মানালির বাড়ির সামনে তোলা কারণ নেহা ও রোহনপ্রীত, দুজনের পরনেই রয়েছে শীতপোষাক।

গত বছর 18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছিলেন ‘খ‍্যায়াল রাখ‍্যা কর’। নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে। এমনকি নেহার ভাই টনি কক্কর (Tony Kakkar)বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’-এর ফার্স্ট লুক। ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ(Asim Riyaz) ও হিমাংশি খুরানা(Himangshi khurana)। এবার এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন নেহা ও রোহনপ্রীত। 22 শে ডিসেম্বর নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ রিলিজ করেছে। মিউজিক ভিডিওটি রিলিজ করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। মিউজিক ভিডিওটির কনটেন্ট যথেষ্ট সুন্দর। নেহা ও রোহনপ্রীত শৈশবের স্কুলের বন্ধু। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে করেন তাঁরা। নেহা যখন অন্তঃসত্ত্বা তখন তাঁর জন্য রাস্তার ধার থেকে আইসক্রিম কিনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মারা যান রোহনপ্রীত। এরপর ভিডিওতে নেহার বৃদ্ধ বয়স দেখানো হয়েছে যখন নেহা তাঁর ছেলেকে আদর করছেন। নেহার ছেলে অবিকল তার বাবা রোহনপ্রীতের মতো দেখতে। একটি হ‍্যামকে বসে ছেলে রোহনপ্রীতকে কপালে চুমু খেয়ে মা নেহা গান গেয়ে ওঠেন ‘তু আপনা খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’। সুন্দর এই ভিডিওটি নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার(priyanka Chopra)বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির(Himans kohli) সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের(udit Narayan)পুত্র আদিত্য নারায়ণের( Aditya Narayan)বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026