বিনোদন

হিলহিলে শরীরে উপচে পড়ছে ভরা যৌবন, বোল্ড ভিডিওশুটে ভাইরাল অভিনেত্রী ঋতাভরী

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari chakraborty) স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের মাধ্যমে সকলের নজরে এসেছিলেন। কিন্তু তারপর স্তাবকতায় অবিশ্বাসী ঋতাভরীকে ইন্ডাস্ট্রির বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয়। তাঁর হাতে কাজের সংখ্যা ক্রমশ কমতে থাকে। নিজের মা শতরূপা স্যান‍্যালের পরিচালনায় কয়েকটি শর্ট ফিল্মে এবং একটি ফিল্মে অভিনয় করেন ঋতাভরী। কিন্তু সৃজিত মুখার্জি (srijit Mukherjee)-র সঙ্গে সম্পর্ক আবারও ঋতাভরীকে লাইমলাইটে এনে দেয়। তবে এই সম্পর্ক না টিকলেও ঋতাভরী উঠে আসেন খবরের শিরোনামে। এরপর শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় (Shibprashad mukherjee) ও নন্দিতা রায়(Nandita Roy)-এর প্রযোজনায় এবং অরিত্র মুখোপাধ্যায় (Aritra mukherjee)-র পরিচালনায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি পোক্ত করেন ঋতাভরী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা পুরোহিতের জীবনকাহিনী অবলম্বনে তৈরী হয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। মহিলা পুরোহিত শবরীর ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী।

সম্প্রতি ঋতাভরীর একটি ইন্সটাগ্রাম রিল ভাইরাল হয়েছে। একটি ফটোশুট করতে গিয়ে রিলটি বানিয়েছেন তিনি। ভিডিওতে ঋতাভরীকে দেখা যাচ্ছে বিখ্যাত হিন্দি গান ‘তারিফাঁ’-র সঙ্গে ফটোশুটের জন্য সিডাক্টিভ পোজ দিতে। তাঁর পরনে কালো রঙের সিকুইনড ড্রেস যার ফাঁক থেকে উঁকি মারছে কালো ব্রালেট। নিজের সিল্কি চুলকে ব্যবহার করে ফটোশুট করেছেন ঋতাভরী। তাঁর এই ভিডিও ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়।

কিন্তু অনেকেই জানতেন না গত সাত মাস ধরে প্রচন্ড শারীরিক যন্ত্রণা নিয়ে কাজ করছিলেন ঋতাভরী। তিনি তাঁর অসুস্থতার খবর কাউকে জানতে দেননি। গত বছর অগষ্ট মাসে লকডাউনের সময় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল ঋতাভরীকে। সেই সময় তাঁর মা শতরূপা জানিয়েছিলেন ঋতাভরীর পেরিঅ্যানাল অ্যাবসেস হয়েছে। এটি প্রকৃতপক্ষে মলদ্বারে তৈরী হওয়া একটি লাম্প। এছাড়াও ফিশচুলার সমস্যা রয়েছে ঋতাভরীর। ফলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মার্চ মাসে কলকাতার একটি বেসরকারী নার্সিংহোমে ঋতাভরীর অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের পর একটু সুস্থ হয়েই মজাদার পোজ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। ঋতাভরীর অস্ত্রোপচারের কারণে তাঁর মা শতরূপা টেনশনে ছিলেন। ফলে ঋতাভরী মাকে হাসানোর জন্য নার্সিংহোমের বেডে বসে মজাদার পোজটি দিয়েছিলেন, তখন তাঁর মা-ই ছবিটি তুলে নেন। ছবিটি শেয়ার করে ঋতাভরী জানিয়েছেন, সাতমাসের যন্ত্রণার শেষে এবার তাঁর সুস্থ হয়ে ওঠার পালা। নেটিজেনরাও ঋতাভরীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026