ভাইরাল & ভিডিও

১৩৫ জন ব্যাঙ্গালোরবাসী একসঙ্গে অনলাইনে গান গাইলেন, দেখুন মন ভালো করা সেই ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – ব্যাঙ্গালোর কোরাস গ্রুপের প্রতিষ্ঠাতা মায়া মাসকারেনহাস বলেন বিশ্ব যখন যুদ্ধ করছে করোনাভাইরাস এর মতন একটা মারণ ব্যাধির বিরুদ্ধে, তখন আমাদের প্রত্যেকেরই দরকার এমন একটা কিছু যাতে আমাদের জীবনটা একটু সাবলীল হয়ে ওঠে। আমরা একটু নিশ্চিন্তে অন্তত কিছুটা সময় থাকতে পারি। তাদের এই প্রচেষ্টা শুধুমাত্র ভারতে নয় গোটা পৃথিবীতে যেন একটা আশার আলো তৈরি করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় তারা একটি ভিডিও বার করেছে যে ভিডিওতে দেখা গেছে ১৩৫ জন একসঙ্গে মিলে গান গাইছেন ‘হাম হোঙ্গে কামিয়াব’। পাতি বাংলা ভাষায় বললে বলতে হয় আমরা করব জয়। এই ভিডিওটি ভারতবর্ষ ছাড়িয়ে পৌঁছে গেছে গোটা বিশ্বে। বছরের এই একটা সময় এমন একটা সময় যাচ্ছে যে আমরা প্রত্যেকে মিলে একসঙ্গে গান গাইছি। আমরা প্রত্যেকে একসঙ্গে ঘরের মধ্যে বন্দি। প্রত্যেকটি ঘরে ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষা সব বন্ধ। এরকম পরিস্থিতিতে তাদের মধ্যে এই ভাবনাটির কথা মাথায় আসে। তারা ঘোষণা করেন যে, এই কোরাসের প্রত্যেক জন সদস্য যেন আলাদা আলাদা করে ভিডিও করে তাদেরকে পাঠায়। যেইনা বলা তেমনি কাজ শুরু। পরের দিনই আসতে শুরু করে এক একটি ভিডিও। পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপ ভেসে যায় ভিডিওতে। তাই তারা বেশিদিন আর অপেক্ষা করতে পারেনি। তবে তার স্বামীও তার মধ্যে একটু গিটার এর সুর যোগ করে দেন।

এখন তারা অনলাইনে গান গাইলো, এরা কিন্তু ব্যাঙ্গালোরে বেশ পরিচিত মুখ। নানা জায়গায় অনুষ্ঠান করেন। নানান রকম অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এমনকি ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তারা ক্রিসমাসের সময় অনুষ্ঠান করেছে।  গোটা বিশ্ব প্রায় কার্যত ঘরবন্দি। একেকটা দিন মানুষের কাটছে দুশ্চিন্তা নিয়ে, দুশ্চিন্তার তালিকায় রয়েছে তাদের শরীর, তাদের চাকরি। অবশ্যই তাদের জীবন। সবকিছুই অনিশ্চিত হয়ে পড়েছে এখন মানুষের কাছে। আর সঙ্গীতই পারে মানুষকে ভালো রাখতে। তাই তাদের এই প্রয়াসকে কুর্ণিশ জানাতে হয়।

প্রত্যেকটি দেশই ভালো থাকতে সংগীতের হাত ধরেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাই, এক বারান্দা থেকে আরেক বারান্দায় গানের মাধ্যমে মানুষ ভালো থাকার চেষ্টা করছে। কেউ বাজাচ্ছে বেহালা, কেউ বাজাচ্ছে পিয়ানো, কেউ বা গলা ছেড়ে গান ধরেছে। তাই বিদেশ নয়, আমাদের দেশেও মানুষ ভালো থাকতে এমন কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেকেই চাইছে নিজের মতো করে ভালো রাখতে। আর তাদেরই ভালো রাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, অন্য মানুষকে ভাল থাকার সুযোগ করে দিচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026