নিউজ

খুশি পড়ুয়ারা, পরীক্ষা ছাড়াই পাশ ঘোষণা CBSE-র

করোনার জেরে এবার পরীক্ষা ছাড়াই ছাত্রছাত্রীদের পাশ করানোর সিদ্ধান্ত নিলো সিবিএসই বোর্ড। জানা গেছে শিক্ষা দপ্তরের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, “প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত পড়ুয়াদের পরের শ্রেণিতে উত্তীর্ণ করানো হবে। এনসিইআরটির সঙ্গে সমস্ত রকম আলোচনা করেই এই নির্দেশিকা জারি করা হলো।”

এছাড়াও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখলিয়াল নিশাঙ্ক আগেই টুইট করে জানিয়েছিলেন, তিনি সিবিএসই বোর্ডকে পরামর্শ দিয়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণির সমস্ত পড়ুয়াকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করানোর জন্য। যেসব পড়ুয়াদের পাশ করানো হবে না, তারা অনলাইন বা অফলাইনে স্কুলের টেস্টে বসতে পারবে। তবে নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে প্রোজেক্ট, পিরিয়ডিক টেস্ট, টার্ম এক্সাম ইত্যাদি খতিয়ে দেখার পরই পাশ করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

করোনা ভাইরাসের ফলে দেশজুড়ে সব কিছু স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল। ইতিমধ্যেই বহু রাজ্যের বোর্ড ঘোষণা করে দিয়েছে যে প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। তবে সিবিএসই বোর্ডের তরফে এতোদিন পর্যন্ত কিছু জানানো হয়নি। এরপর তাদের এই ঘোষণায় খুশি সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026