নিউজ

চাকুরীজীবিদের জন্য সুখবর! এবার থেকে সপ্তাহে পাবেন তিনদিন ছুটি

নয়াদিল্লি: ভাবতে পারছেন সপ্তাহে ৩ দিন ছুটি! আপনি অফিস (Office) যাবেন সপ্তাহে ৪ দিন। মনে করছেন বোকা বোকা কথা বলছি? তা আবার হয় নাকি? হ্যাঁ, সেটাই এবার হবার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে। আসলে দেশের শ্রম আইনে বড় পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। কেন্দ্রীয় সরকার নতুন Labour Code অনুযায়ী বেসরকারি সংস্থাগুলিকে কর্মীদের সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার ছাড়পত্র দেওয়া হতে পারে।

কিন্তু কেন এমন প্রস্তাব? শ্রম দফতরের কর্তা অপূর্ব চন্দ্র বলেছেন , একজন কর্মীর মানসিক শান্তি ও সামাজিক সুরক্ষার দিক সরকারের সব সময় প্রধান কর্তব্য । ফলে  সেই কথা মাথায় রেখে এবার সপ্তাহে কাজের সময় বেঁধে দেওয়া হতে পারে ৪৮ ঘণ্টা।

ফলে বেসরকারি সংস্থাগুলির হাতে ৩টি বিকল্প ভাবনা থাকছে। কর্মীদের ৪দিন ১২ ঘণ্টা করে কাজ করানো যেতে পারে। বা ১০ ঘণ্টা করে ৫ দিন কাজ করানো যেতে পারে। অথবা ৬দিন আট ঘণ্টা করে কাজ করতে পারেন কর্মীরা।

তবে এই সিদ্ধান্ত এক্ষুনি লাগু হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন এই নিয়ে আরও পর্যালোচনা করার প্রয়োজন আছে। তবে এটা ঠিক যে পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য, কাজের শর্ত ও সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বেশ কিছু বদল আসছে বলে  শ্রম দফতর সুত্রে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026