নিউজ

প্রয়াত বলিউড অভিনেতা রাজীব কাপুর, শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে

চেম্বুর: হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর (Rajiv Kapoor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ঋষি কাপুর (Rishi Kapoor) এবং রণধীর কাপুরের (Ranadhir Kapoor) ছোট ভাই তিনি। চেম্বুরের ইনল্যাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। নিতু কাপুর (Neetu Kapoor) তাঁর সোশ্যাল পেজে রাজীব কাপুরের ছবি শেয়ার করে লিখেছেন, “ওঁর আত্মার শান্তি কামনা করি।”

‘এক জান হে হাম’, ‘লাভার বয়’, ‘আসমান’, ‘জবরদস্ত’ ছবিতে অভিনয় করলেও তিনি সবচেয়ে জনপ্রিয় হয়েছেন ‘রাম তেরি গঙ্গা মেইলি’ (Ram Teri Ganga Maili)। ১৯৮৫ সালের এই রোম্যান্টিক ছবিতে মন্দাকিনীর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এছাড়াও ‘প্রেম গ্রন্থ’ ছবির পরিচালনাও করেছিলেন তিনি। এই ছবিতেই অভিনয় করেছিলেন ঋষি কাপুর। অভিনয়, পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের ছোট ছেলে রাজীব। গত বছরই প্রয়াত হয়েছেন ঋতু নন্দা ও ঋষি কাপুর। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026