দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো কয়েকটি এক্সপ্রেস ট্রেন। বাঙালির পাহাড় ভ্রমণ মানেই উত্তরবঙ্গ। এছাড়া নিত্যপ্রয়োজনীয় কাজে অনেককেই উত্তরবঙ্গের পথে পাড়ি দিতে হয়। তাই সর্বদাই ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা থাকে এই রুটে। শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য সময় লাগে প্রায় ১২ ঘন্টার কাছাকাছি। তবে এবার সেই সময় অনেকটাই কম লাগতে পারে বলে জানানো হয়েছে। কয়েক মাসের মধ্যেই দক্ষিণ থেকে উত্তরবঙ্গে রেল সফরের সময় অন্তত তিন ঘন্টা কমতে পারে। আপামর বাঙালির কাছে যে এটি বিশাল সুখবর, তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রেল সফরের সময় অন্তত তিন ঘন্টা কমতে পারে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ নসিপুর রেল ব্রিজের বাকি অংশের কাজ দ্রুত শুরু হবে। সেই কাজ শেষ হলেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেলপথে যোগাযোগ আরও মসৃণ হয়ে যাবে। যেহেতু বর্ধমান ঘুরে ট্রেন যেতে হবে না তাই আগের তুলনায় সময় অনেকটাই কম লাগবে।
আসলে গত বছর মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ পূর্ব রেলের জিএম এর সঙ্গে একটি বৈঠক করেছিলেন ডিসেম্বরের ওই বৈঠকে বিজেপি নেতাকে ব্রিজের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছিলেন রেল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে ব্রিজের কাজ শেষ করতে নামবেন রেল কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক হলে ২০২৩ সালের এপ্রিল মে মাসের মধ্যে এই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। এই কাজ শেষ হলে শিয়ালদহ ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী ট্রেন বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ হয়ে পৌঁছাবে উত্তরবঙ্গ। বর্ধমান না ঘুরে যাওয়ার জন্য ট্রেনটি প্রায় ১১৩ কিলোমিটার কম পথ পাড়ি দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…