নিউজ

“কেষ্টকে কেন গ্রেফতার? ছেলেটা গত দু’বছর কষ্ট পেয়েছে”, বেহালা থেকে অনুব্রতর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন সিবিআই হেফাজতে। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি উত্তাল কেষ্ট গ্রেফতার প্রসঙ্গ নিয়ে। বীরভূমের এই তৃণমূল নেতার সম্পত্তির হদিশ পেতে রীতিমত কালঘাম ছুটছে সিবিআই আধিকারিকদের। এবার এই পরিস্থিতিতেই কেষ্ট মন্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ পার্থগড় বেহালায় উপস্থিত হয়ে উপস্থিত জনতার দিকে প্রশ্ন ছুঁড়ে বললেন, “কেষ্টকে কেন গ্রেফতার করলেন? কি করেছিল কেষ্ট?” এছাড়াও তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, “ওদের এজেন্সির কিছু লোক তাদের টাকা দিয়ে পোষে। তাদের দিয়ে খবর পাচার করে।”

আসলে একবার নয় দুবার নয় প্রায় ১০ বার সিবিআই-এর ডাকে সাড়া না দিয়ে শারীরিক অসুস্থতার জন্য জেরা এড়িয়েছিলেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর তাকে গত বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকরা। আপাতত তাকে আদালত ১০ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। নিজাম প্যালেসের গেস্ট কোয়ার্টারে রয়েছেন অনুব্রত মণ্ডল।

এই প্রসঙ্গে আজ বেহালায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতবার ইলেকশন হয়েছে, “ওকে আপনারা ঘরবন্দী করে রেখে দিয়েছেন। একটা ইলেকশনেও বেরোতে পারেনি। কেষ্টকে জেলে রেখে দিয়ে কি হবে। ছেলেটা গত দু’বছর কষ্ট পেয়েছে। আমি জানি বলে তাই। ওর বউ ক্যান্সারে মারা গিয়েছে। প্রতিদিন শুধু কলকাতা থেকে বোলপুর যাতাওয়াত করতো। পঞ্চায়েত ভোটের সময় ওর বউয়ের অপারেশন হচ্ছে। আমাকে একদিন বলল, দিদি তোমার বৌমা বলেছে তোমরা পঞ্চায়েত ইলেকশন দেখো, আমাকে দেখতে হবে না। দলের কাজ করো।”

এছাড়াও কেষ্ট মন্ডল এর ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেষ্ট কেন কিছু চায় না? একদিন আমি ওকে বলেছিলাম তুই তো কিছু চাস না। এমএলএ হতে বলুন, হবে না। এমপি হতে বলুন, হবে না। আমি অনেকবার বলেছি তুই রাজ্যসভায় যা। বলে দিদি যাব না।” এছাড়াও আজ তৃণমূল নেত্রী সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন, “প্রথমে প্রমাণ হওয়ার আগেই আপনারা বদনাম করে দেন। উনারা বলছে এত গরু পেল। আবার কেউ বলছে এত টাকা পেল। সবার শেষে এই একটা কথা, সূত্র মারফত। হোয়াট ইস সূত্র?”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026