রাজ্য

নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে তলব, তীব্র বিরোধিতা রাজ্যের

বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার কনভয় হামলার ঘটনা প্রসঙ্গে বঙ্গ রাজনীতিতে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব নিয়ে পরিবেশ বেশ সরগরম। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও অন্যান্য বাংলা গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা-মন্ত্রীরা গতকাল ডায়মন্ড হারবারে জনসভায় যাওয়ার সময় বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে। তাদের গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট, পাথর, কাচের বোতলের নিক্ষেপ করে। এর জেরে আহত হন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ একাধিক বিজেপি নেতাকর্মী। বিজেপির অভিযোগ এই সমস্ত কাজ করেছে তৃণমূলের গুন্ডারা। আর তার জেরেই নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে ডেকে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

নাড্ডার নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্যের ৩ আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়েছে। এই তিন আইপিএস অফিসার হলেন ডায়মন্ড হারবারে পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, দক্ষিণবঙ্গের এডিজি রাজিব মিশ্র এবং প্রেসিডেন্সি রেঞ্জ ডিআইজি প্রবীণ ত্রিপাঠি। তবে রাজ্য এই তিন আইপিএস অফিসারের সেন্ট্রাল ডেপুটেশনের নির্দেশ মানতে নারাজ। ফলে আবারো শুরু হয়েছে রাজ্য কেন্দ্র সংঘাত। রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে স্পষ্ট চিঠি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের তিন আইপিএস অফিসারকে এখন কেন্দ্রে পাঠানো সম্ভব নয়। রাজ্যে আইপিএস ও আইএএস অফিসারের সংখ্যা কম আছে। হঠাৎ করে কেন্দ্র ৩ অফিসারকে রিলিজ করতে বললেই করা যাবে না।

এদিন এই ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় সাংবাদিকদের বলেছেন, “বিধানগুলি বেশ স্পষ্ট। আইএএস বা আইপিএস আধিকারিকদের সংবিধানের ৩১২ অনুচ্ছেদ দ্বারা পরিচালনা করা হয়। তারা নির্বাচিত হওয়ার পর তাদের নির্দিষ্ট রাজ্যে পদ দেওয়া হয়। তারা রাজ্যের ক্যাডার হয়। ডেপুটেশন দিয়ে তারা কেন্দ্রে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারের সাথে আলোচনা করতে হয় কেন্দ্রকে। এক্ষেত্রে রাজ্য ওই তিন আইপিএস অফিসারকে এখন ছাড়বে না।”

অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে টলক করেছিল স্বরাষ্ট্রসচিব আর কে ভাল্লার। তবে এই মুহূর্তে তাদের দিল্লিতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে তোপ দেগে বলেছেন, রাজ্যের ডিজিও মুখ্য সচিবকে তলব করা হচ্ছে রাজনৈতিক স্বার্থের কারণে। সবই স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের নির্দেশে কাজ করছে। অন্যদিকে, রাজ্যের ৩ আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনের ডেকে রাজ্য সরকারের পুলিশদের ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026