গতকাল আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস নিজেদের জার্সি প্রকাশ্যে এনেছে। আইপিএল ২০২২ নিয়ে ক্রিকেট ভক্তদের এবং সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে। আগামী শনিবার, অর্থাৎ ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫ তম মরশুমের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট। তাই নিঃসন্দেহে আইপিএলের প্রথম ম্যাচে যে ফাইনালের স্বাদ গ্রহণ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা সে কথা বলে দিতে হয় না।
আইপিএলের অন্যতম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মেগা নিলাম থেকে তাদের দলে একাধিক খেলোয়াড়কে যুক্ত করেছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা সেই খেলোয়াড় সম্পর্কে কথা বলব, যে আইপিএলের এই পুরো মরশুমে চেন্নাইয়ের প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারে। এমনকি পুরো আসর এই খেলোয়াড়দের বেঞ্চে বসে সন্তুষ্ট থাকতে হতে পারে।
মেগা নিলামে কেনা ৩২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান পেস বোলার ডোয়াইন প্রিটোরিয়াস, যিনি চেন্নাই সুপার কিংস কিংবদন্তি ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বদলি হিসেবে দলে যোগদান করেছিলেন। তাকে কেনার কারণ ছিল ব্রাভোর সঙ্গে ফিটনেস নিয়ে সমস্যা। এর জন্য প্রথম ম্যাচে ব্রাভোকে নাও খেলার সম্ভাবনা আছে। তবে ব্রাভো ছাড়াও দলে আছেন সিনিয়র ও অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার ক্রিস জর্ডান। এ কারণে পুরো মৌসুমে সুযোগ নাও পেতে পারেন প্রিটোরিয়াস।
টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…
শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…