জম্মু কাশ্মীর : ফের তুষার ধ্বসে প্রাণ হারালেন ভারতীয় জওয়ানরা। মঙ্গলবার জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার টাংধর এলাকায় এক ভয়ংকর তুষারধ্বসে প্রাণ হারান তিন ভারতীয় জওয়ান। এই বছরে এই নিয়ে একই ঘটনা আবার ঘটলো। গতমাসেই তুষারধ্বসে প্রাণ হারিয়েছিলেন একাধিক জওয়ান, এদিন আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো। এদিনের তুষারধ্বসে ক্যাম্পে থাকাকালীনই মারা যান তিন জওয়ান, বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত মাসেই সিয়াচেন হিমবাহে ভয়ংকর তুষারধ্বসে প্রাণ হারিয়েছিলেন ছয়জন জওয়ান। আটজন নিখোঁজ হয়ে যান। এবছর কাশ্মীরে বরফ পড়া শুরু হওয়ার থেকেই এমন তুষারধ্বসের ঘটনা ঘটেই চলেছে। একটি রিপোর্ট জানাচ্ছে এখনো পর্যন্ত সিয়াচেনে প্রায় ৯০০ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত ১৯৮৪ সাল থেকেই সিয়াচেনের পুরো অংশটাই ভারতের দখলে। তাই সেই দখলদারি বজায় রাখতে সেখানে সর্বক্ষণ সেনা রাখতেই হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…