বিভিন্ন বিষয়ে নিজের মতামত দেন তিনি। নিজের মনের কথা অন্যদের শোনাতে করেন ‘মন কি বাত’ অনুষ্ঠান। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আবার সেই তিনিই মৌনব্রত পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই নীরবতাকেই আজ বিঁধলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের উপর ঘটা নারকীয় ঘটনায় সারা দেশ উত্তাল। অথচ সব বিষয়ে মুখ খোলা প্রধানমন্ত্রী অদ্ভূত ভাবে নীরব। যা নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেসের দলনেতা এদিন বলেন, ‘শুধু দেশ নয়, সারা বিশ্ব জুড়ে হায়দ্রাবাদ কান্ডের প্রতিবাদে মুখ খুলেছেন বিভিন্ন ব্যক্তি। অথচ আমাদের প্রধানমন্ত্রী সামান্য সমবেদনা পর্যন্ত জানাননি।’ প্রধানমন্ত্রীর এমন আচরণে তিনি অবাক হয়েছেন উল্লেখ করে অধীর চৌধুরী বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমাদের বাড়ির শিশু, বোনদের উপর অত্যাচার হলেও দেশের অভিভাবক হয়ে প্রধানমন্ত্রী কিছু বললেন না।’
হায়দ্রাবাদ কান্ডের বিচার ফাস্ট ট্র্যাক আদালতে করার উদ্যোগ নিয়েছে তেলেঙ্গানা সরকার। অভিযুক্তদের কড়া নিরাপত্তায় আটকে রাখা হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রয়াস নেওয়া হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…