দেশের অর্থনীতির হাল এই মুহূর্তে সবচেয়ে খারাপ। জিডিপি বৃদ্ধির হার নেমে গিয়েছে পাঁচ শতাংশেরও নীচে। চরম বেড়েছে মুদ্রাস্ফীতি। কিন্তু এই পরিস্থিতিতেও একটি সমীক্ষা জানাচ্ছে ২০২০ যে ভারতে বেতন বৃদ্ধি হবে ৯.২ শতাংশ। কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট নামে একটি সংস্থা এমনটাই জানিয়েছে।
তাদের সমীক্ষায় বলা হয়েছে, গত বছর ভারতে এই বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশ। এবার কিছুটা কমে ৯.২ শতাংশ। কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ার জন্যে প্রকৃত মজুরি বৃদ্ধি হবে ৫.১ শতাংশ। এই সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, এই বেতন বৃদ্ধির হারে চীন, জাপানের মতো দেশ গুলিকে ছাড়িয়ে ভারতই এশিয়ায় প্রথম হবে।
এই রিপোর্টে আরও বলা হয়েছে, পৃথিবী জুড়ে ২০২০ সালে বেতন বৃদ্ধির পরিমান হবে ৪.৯ শতাংশ। কিন্তু এর সাথে মুদ্রাস্ফীতির পরিমাণও বাড়বে ২.৮ শতাংশ, ফলে প্রকৃত মজুরি বৃদ্ধি দাঁড়াবে ২.১ শতাংশে। ২০২০ সালে এশিয়াতে গড় বেতন বৃদ্ধির পরিমাণ হবে ৫.৩ শতাংশ, সাথে সাথে ২.২ শতাংশ মুদ্রাস্ফীতি হওয়ায় এশিয়াতে প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে ৩.১ শতাংশ। সেই তুলনায় ভারতে যে অনেকটাই বেশি বৃদ্ধি পাবে প্রকৃত মজুরি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…