সম্প্রতি হায়দ্রাবাদে তরুণী পশু চিকিৎসকের উপর ঘটা নারকীয় অত্যাচারে উত্তাল হয়েছে গোটা দেশ। প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সর্বস্তরে। উত্তাল হয়েছে সংসদও। নারীদের সুরক্ষায় কঠোরতম শাস্তি চেয়েছেন দেশের সাংসদরা। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের সংসদ শতাব্দী রায় সংসদে বলেন, ‘ধর্ষণে অভিযুক্তদেরকে কোন আইনি সহায়তা দেওয়ার দরকার নেই। আদালতে ফাঁসির সাজা, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা এসবের কোন দরকার নেই। ধর্ষকদের সরাসরি ফাঁসি দেওয়া হোক। আর তা লাইভ টেলিকাস্ট করা হোক।’
প্রসঙ্গত, হায়দ্রাবাদ কান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, ‘ধর্ষণকারীদের জনতার হাতে ছেড়ে দেওয়া হোক। জনতায় ওদের শায়েস্তা করবে।’ জয়ার এই বক্তব্যকে সমর্থন করেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। ‘শাস্তি এতটাই কঠোর হওয়া প্রয়োজন যাতে ধর্ষণকারীরা মেয়েদের দিকে তাকানোর আগে ১০০ বার ভাবতে বাধ্য হয়’, মন্তব্য জয়ার। নারী নির্যাতনের বিরুদ্ধে এমনই শাস্তি প্রণয়ন করার পরামর্শ দেন আইনসভার সদস্যরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…