রাজ্য

৩০-৪০% লোকাল ট্রেন চালানোর ভাবনা রেল রাজ্যের, কিন্তু করোনায় হকার নিষিদ্ধ লোকাল ট্রেনে

লকডাউনের জেরে রাজ্যে মার্চ মাস থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর অবশেষে রেল রাজ্য দফায় দফায় কি করে লোকাল ট্রেন চালানো যাবে সেই নিয়ে বৈঠক করছে। গত সোমবারের বৈঠকে রেল কর্তারা ১০-১৫ শতাংশ ট্রেন চালানোর কথা বলেছিল। কিন্তু এত কম সংখ্যক ট্রেন চললে ভিড় আরো বাড়বে এবং সংক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে এই কথা ভেবে দফায় দফায় বৈঠক করে রেল রাজ্য। এরপর আলোচনা পর্বের তিন দিনের মধ্যেই লোকাল ট্রেন চালানো সংখ্যা প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়। গতকালের নবান্নের এক বৈঠকে রেল কর্তারা জানায় অফিস টাইমে রেল ৩০-৪০ শতাংশ ট্রেন চালাতে প্রস্তুত।

 

প্রাক্-করোনাকালে সাধারণ দিনে শিয়ালদহ শাখায় ৯১৫টি ট্রেন চলত, হাওড়া শাখায় চলত ৪০৭টি। এবার করোনা পরিস্থিতিতে কোন সময় কোন স্টেশনে কেমন ভিড় হয় সেই পরিসংখ্যান বিচার করে সকাল সন্ধ্যা অফিস টাইমে রেল ৪০ শতাংশ ট্রেন চালাবে বলে জানা যাচ্ছে। ১০-১৫ শতাংশ ট্রেন চালালে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে যেত ও স্বাস্থ্যবিধি মানা হতো না। আর এত কম সংখ্যক আরপিএফ দিয়ে বিশাল পরিমাণ যাত্রীর ভিড় রেল বা রাজ্যের কারো পক্ষেই নিয়ন্ত্রণ করা সম্ভব হত না।

 

গতকালের বৈঠকে রেল ও রাজ্য উভয় পক্ষ মিলে কি করে স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালানো যায় সেই নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছে। হয়তো রেল বেশি সংখ্যক গ্যালোপিং ট্রেন চালাবে। সেক্ষেত্রে খুব কম ট্রেন সব স্টেশনে দাড়াবে। এছাড়াও ঠিক হয়েছে ট্রেনে অর্ধেক যাত্রীর বসে যাওয়া, স্টেশনে দূরত্ব-বিধি মেনে চলা, জীবাণুনাশ নিশ্চিত করার সঙ্গে সঙ্গে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে। আর ট্রেনে প্রত্যেক যাত্রীর ক্ষেত্রেই মাস্ক পরা বাধ্যতামূলক।

 

ট্রেন চালু হলে টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আপাতত এখন হকাররা ট্রেনে বা স্টেশনে ঢুকতে পারবেন না। ভেন্ডারদের জন্য হয়তো পৃথক ভেন্ডার ট্রেনের ব্যবস্থা করবে রেল। এরপর আজ বৃহস্পতিবার ৫ ই নভেম্বর ট্রেন চালানোর বিষয়ে রেল ও রাজ্য চূড়ান্ত বৈঠক করবে। আজকের চূড়ান্ত বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026