নিউজ

এবার থেকে কেরলেও অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই

কেরল: দেশের বেশিরভাগ রাজ্য বিজেপিশাসিত হলেও অবিজেপি রাজ্যের মধ্যে অন্যতম হল কেরল। আর এবার কেরলে অনুমতি ছাড়া কোনও ঘটনার সিবিআই তদন্ত করা যাবে না। এবার থেকে সিবিআই তদন্তের জন্য কেরল সরকারের অনুমতি লাগবে বলে জানা গিয়েছে। এটাই প্রথম নয়, এর আগেও বেশ কিছু অবিজেপি রাজ্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে।

গতকাল, বুধবার সিবিআইকে দেওয়া জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছে পিনারাই বিজয়নের সরকার। কেরলের রাজ্যসভায় এই নিয়ে চূড়ান্ত বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি কেরলে সোনা পাচার কান্ডে কেরলের এক মন্ত্রীর নাম জড়িয়েছে। তারপরেই তদন্ত শুরু করে সিবিআই। তবে এই মামলার পরিপ্রেক্ষিতে বেকায়দায় থাকা কেরল সরকার মান বাঁচাতে সিবিআই তদন্তের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সম্প্রতি এই ঘটনায় সিবিআইয়ের তদন্ত করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছিলেন, তদন্তের নামে রাজ্যের বদনাম করছেন সিবিআই আধিকারিকরা। তার পরিপ্রেক্ষিতেই গতকাল ছত্তিশগড়, রাজস্থান, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের পর একই সিদ্ধান্ত নিয়েছে কেরল সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026