দীপিকার ম্যানেজার করিশ্মার ভার্সোভার বাড়িতে তল্লাসি চালিয়ে ১.৭ গ্রাম চরস ও সিবিডি অয়েলের কিছু বোতল পেয়েছে এনসিবি। সেই তল্লাসির জেরেই তৃতীয়বার করিশ্মা প্রকাশকে সমন পাঠানো হয় NCB-র তরফ থেকে। বেশ কয়েকদিন ধরে বেপাত্তা ছিলেন করিশ্মা। অবশেষে ৪ নভেম্বর এনসিবি-র দপ্তরে হাজিরা দেন দীপিকার ম্যানেজার। এদিনই করিশ্মা প্রকাশকে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যাুরোর আধিকারিকরা। এরপরেই আগামী ৭ ই নভেম্বর পর্যন্ত দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে গ্রেফতার করা যাবে না। ইতিমধ্যে করিশ্মা অন্তর্বর্তী জামিনের আবেদন করেছেন। এদিকে NCB- তরফে করিশ্মার অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করা হলেও আগামী ৭ ই নভেম্বর করিশ্মার অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না। প্রসঙ্গত, করিশ্মা প্রকাশের পাশাপাশি দীপিকা পাড়ুকোনকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…