নিউইয়র্ক: মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গিয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে ডাকবাক্সে বেশির ভাগ মানুষ ভোট দেওয়ার ফলে গণনায় বেশ কিছুটা সময় লাগবে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত প্রেসিডেন্ট পদে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এখনও পর্যন্ত অল্পসংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। তাই যত সময় যাচ্ছে ততই চিন্তার ভাঁজ পড়ছে ট্রাম্পের কপালে। ভোটে কারচুপি করা হয়েছে, এমন অভিযোগ এনে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প।
শেষ পাওয়া খবর বলছে ২২১ ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অন্যদিকে ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। এর ফলে কার্যত সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিলেন তিনি।
ট্রাম্প বলেছেন, ‘রিপাবলিকান দল জিততে চলেছে। সেটা ঘোষণা হওয়ায় শুধু সময়ের অপেক্ষা।। কিন্তু তার আগেই ডেমোক্র্যাটরা যেভাবে বিভিন্ন জায়গায় জিতে গিয়েছে এই ঘোষণা করছে, তা আইনবিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের ঠকাচ্ছে ডেমোক্র্যাটরা। এটা জালিয়াতি। হঠাৎ করে কিছু ব্যালট আসছে, আর তারপরেই ওরা জিতছে। এটা হতে দেওয়া যায় না। আমরা এটা হতে দেব না। তাই ভোট কারচুপির অভিযোগে আমরা সুপ্রিম কোর্টে যাব।’ এভাবেই কার্যত ডেমোক্র্যাটকে নিশানা করেছেন ট্রাম্প।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…