বিনোদন

কোয়েলের জীবনে এসেছে কবীর, স্বামীর জন্য অভিনব করভা চৌথ পালন করলেন নায়িকা

অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রাণে টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল। সম্প্রতি কোয়েল করভা চৌথ পালন করলেন। তবে কোয়েল জানালেন, তাঁর করভা চৌথ পালন শুধুমাত্র তাঁর স্বামী নিসপালের জন্য নয়, উপরন্তু পরিবারের প্রত্যেক সদস্যের মঙ্গলের জন্য। নিসপাল করভা চৌথের জন্য উপোস করা পছন্দ করেন না। তাই কোয়েল প্রতি বছর উপোস না করেই করভা চৌথ পালন করেন। এইবছর লকডাউনের সময় তাঁদের জীবনে এসেছে তাঁদের একমাত্র পুত্রসন্তান কবীর। এই মুহূর্তে কোয়েল ও নিসপালের পরিবার তাকে নিয়ে মেতে রয়েছেন। কিন্তু কোয়েল ও নিসপাল কেউই কবীরের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। অপরদিকে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র পুত্রসন্তান ইউভান কবীরের থেকে বয়সে ছোট হয়েও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও ফটো পোস্ট করার দৌলতে রীতিমত সেলিব্রিটি। কিন্তু কোয়েল ও নিসপাল কবীরকে এখনই সেলিব্রিটি বানিয়ে তার সুস্থ শৈশবে আঘাত হানতে চান না।

নিসপাল ও কোয়েল দুজনেই মনে করেন, নারী-পুরুষ সমান। তাঁরা দুজনেই লিঙ্গ সমতায় বিশ্বাস করেন। নিসপাল বলেন, স্ত্রীরা স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে করভা চৌথ পালন করেন। কিন্তু স্ত্রীদের দীর্ঘায়ু কামনা করার জন্য সমাজ কোনো ব্রত বানায়নি কেন! নিসপালের মতে, নারীরা পারেন না, এমন কোনো কাজ নেই। তিনি বলেন, কোনো কাজ কোনো নির্দিষ্ট একটি লিঙ্গের জন্য নির্ধারিত নয়। তাঁর বাড়িতে এমন অনেক সময় হয়েছে যে, তিনি পুরো পরিবারের জন্য রান্না করছেন এবং কোয়েল বাড়িতে খারাপ হয়ে যাওয়া কোনো বাল্ব পাল্টাচ্ছেন। অনেকেই জানেন না, নিসপাল সফল প্রযোজক হবার পাশাপাশি খুব ভালো রান্না করতে পারেন। কিছুদিন আগে বলিউড অভিনেতা মুকেশ খান্না একটি ভিডিওয় নারী-পুরুষের অসাম্যের কথা বলে ট্রোলড হয়েছিলেন। মুকেশ বলেছিলেন, নারীদের কাজ হলো ঘরকন্না করা, তাঁরা বাইরে বেরিয়ে কাজ করেন বলেই সমাজে নারীদের প্রতি অপরাধ বাড়ছে। ‘মিটু’ র জন্য নারীরাই দায়ী। মুকেশের এই মন্তব্যে উত্তাল হয়ে যায় সাইবার দুনিয়া। নেটিজেনরা এবং সেলিব্রিটিরা মুকেশের সমালোচনা করেন। অপরদিকে নিসপালের লিঙ্গ সমতার বার্তা নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

কোয়েল ও নিসপাল বলেন, তাঁদের কাছে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত ব্যস্ততার মধ্যেও পরিবারকে তাঁরা সময় দেন। কোয়েল বলেন, শুধু করভা চৌথের দিন নয়, বছরের বাকি দিনগুলোও তিনি পরিবারের মঙ্গল কামনা করেন। কোয়েল ও নিসপালের বিয়ের পর বহুবার তাঁদের বিবাহ বিচ্ছেদের গুজব সামনে এলেও কোয়েল ও নিসপাল একে অপরের পাশে দাঁড়িয়ে সমস্ত গুজবকে নস‍্যাৎ করে দিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026