নিউজ

বাইডেনের হোয়াইট হাউস দখল শুধুই সময়ের অপেক্ষা

ওয়াশিংটন: হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কার্যত এগিয়ে গিয়েছেন জো বাইডেন। বলা ভাল, হোয়াইট হাউসের দোরগোড়ায় ডেমোক্র্যাট নেতা মিশিগান, উইসকোনসিন রাজ্যেও জয় পেলেন তিনি৷ ফলে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আরও কমল। শুধু সম্ভাবনা কম নয়, এই কারণে কার্যত চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে ট্রাম্পের কপালে। ইতিমধ্যেই ভোট কারচুপির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি, এমন হুমকিও দিয়েছেন তিনি। যদিও তাঁর কোনও হুমকি বা বার্তা কোনওকিছুই কাজে লাগছে না। গণনা গণনার পথেই এগোচ্ছে। আর আমেরিকার ভোট গণনা বলছে, ইতিমধ্যেই ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে গিয়েছেন বাইডেন৷ ম্যাজিক ফিগার ২৭০৷ সেক্ষেত্রে বাইডেন অনেকটাই এগিয়ে রয়েছেন যেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট৷  তাই প্রেসিডেন্ট পুনরায় হওয়ার সম্ভাবনা ট্রাম্পের কাছে অনেকটাই কমে গেল, এমনটা বলাই যায়।

জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়ে জো বাইডেন বলেছেন, ‘গতকাল আরও একবার প্রমাণ হয়ে গেল যে , গণতন্ত্রই এ দেশের হৃদস্পন্দন। গত দু’দশক ধরে ঠিক যেমনটা রয়েছে। অতিমারি পরিস্থিতি সত্ত্বেও  আমেরিকার ইতিহাসে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন৷ রাতভর গণনার পর এটা স্পষ্ট যে, ২৭০-এর ম্যাজিক ফিগারে পৌঁছতে যে পরিমাণ ভোটের দরকার, তার যথেষ্ট পরিমাণেই পেতে চলেছি আমরা। জিতে গিয়েছি তা ঘোষণা করতে আসিনি আমি। তবে এ কথা বলতে চাই যে, গণনা যখন শেষ হবে, আমরাই জয়ী হব।’

তবে মিশিগানেও নতুন করে গণনার দাবি নিয়ে ইতিমধ্যেই আদালতে গিয়েছে ট্রাম্পের নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা। আদালতে তারা জানায়, মিশিগানে ব্যালট সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। উইসকনসিন নিয়েও তারা আইনি পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।  সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা বেশ উত্তপ্ত, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026