ভারতবর্ষে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নিজামুদ্দিনের ধর্মসভার ঘটনা চিন্তা বাড়াচ্ছে গোটা দেশকে। বহু মানুষ আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, ১৭ টি রাজ্য থেকে ১০২৩ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে, যাঁরা ওই ধর্মসভাতে যোগ দিয়েছিলেন। এছাড়া দেশের মোট করোনা আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশেরই নিজামুদ্দিন ধর্মসভাতে যোগসূত্র আছে বলে কেন্দ্র জানিয়েছে।
কেন্দ্রের স্বাস্থ্যসচিব লব আগরওয়াল অবশ্য বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে আক্রান্তের হার অনেকটাই কম। প্রসঙ্গত, এই নিজামুদ্দিনের তবলিগি জামাতে প্রায় ৯ হাজার মানুষ যোগ দিয়েছিলেন। ভারতের একাধিক রাজ্যে যোগদানকারী ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে রাজ্য সরকার। জামাতের জমায়েতে অংশ নেওয়া এমন মানুষের সংস্পর্শে এসেছে প্রায় ২২ হাজার মানুষ। করোনার সংক্রমণের মূল কেন্দ্র হয়ে উঠেছে নিজামুদ্দিনের জমায়েত।
প্রসঙ্গত, দেশে মোট করোনা সংক্রমিত ২৯০২ জন। যাদের মধ্যে ১০২৩ জন দিল্লির নিজামুদ্দিনের জমায়েতে উপস্থিত ছিলেন। দেশে করোনা আক্রান্তের শীর্ষে আছে মহারাষ্ট্র।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…