সারা দেশ জুড়ে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই আক্রান্ত ছুয়েছে ৩০০০ এর কাছাকাছি। আগামী রবিবার রাত ৯ টায় দেশবাসীর মধ্যে একাত্মতা গড়ে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তা দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্য। তিনি বলেছেন, আগামী ৫ এপ্রিল রাত ৯ টায় ৯ মিনিটের জন্য ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে ঘরের দোরগোড়ায় বা ব্যালকনিতে প্রদীপ বা মোমবাতি জ্বালাতে।
এবার তাঁর সেই বার্তা যাতে আরও গ্রহনযোগ্য হয় তাঁর জন্য তিনি অটল বিহারি বাজপেয়ীর স্মৃতি আওড়েছেন। এদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজপেয়ীর একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাজপেয়ী দলের কোনও জনসভায় বক্তৃতা দিচ্ছেন। তার বক্তব্যের মাঝেই পাঠ করে শোনাচ্ছেন একটি কবিতা ‘বর্তমানকে মোহপাশ মে আনেওয়ালা কাল না ভুলায়ে, আও ফিরসে দিয়া জ্বালায়ে।’
বাজপেয়ী রাজনীতিক ছাড়াও তার মধ্যে অন্য সত্তা ছিল। প্রতম জীবনে তিনি বীর অর্জুন এবং স্বদেশ সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। এছাড়াও তিনি লিখতেন কবিতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…