কেরিয়ার

৩০,০০০ টাকা প্রতি মাসে বেতন, ভারতীয় রেলের এই সমস্ত পদে হবে প্রচুর প্রার্থী নিয়োগ

রেলে চাকরির সুযোগ কে না খুঁজতে চায়। বিভিন্ন জায়গায় ঘোরার সুবিধা থেকে শুরু করে ভারতীয় সরকারের সঙ্গে কাজ করার একটা সুবর্ণ সুযোগ, তার সাথেই ভালো মোটা মাইনে এবং নানা রকমের সরকারি সুযোগ-সুবিধা, সবকিছুর মেলবন্ধন এই ভারতীয় রেল। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফ থেকে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেলওয়ে। উপযুক্ত যোগ্যতা থাকলে অফিসিয়াল সাইটে গিয়ে যোগাযোগ করে এই চাকরি গ্রহণ করতে পারেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

আপনাদের জানিয়ে রাখি এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৭ টি শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ধার্য করা হয়েছে ১৮ই জুলাই। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা দক্ষিণ-পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেলের জুনিয়র টেকনিক্যাল এসোসিয়েটের পদে ১৭ জনকে নিয়োগ করবে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এর জন্য থাকবে ১৫ টি পদ এবং বৈদ্যুতিন নির্মাণের জন্য দুটি পদ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। রেলওয়েতে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রাসঙ্গিক বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তার পাশাপাশি চাকরিপ্রার্থীকে GATE পরীক্ষা পাস করতে হবে। এই পদগুলিতে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে ওবিসি প্রার্থীদের জন্য বয়সের শিথিলতা রয়েছে তিন বছর। এই চাকরির ব্যাপারে আরো ভালোভাবে জানতে হলে এবং এই চাকরির সমস্ত কন্ডিশনের ব্যাপারে আরো ভালোভাবে জানতে হলে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তি ব্যাপারে আরো ভালোভাবে জানতে পারবেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026