পলিটিক্স

জগদীপ ধনখড় হতে চলেছেন বিজেপির পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা

সবকিছু ঠিকঠাক চললে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে চলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। বিজেপি সদর দপ্তরে সংসদীয় দলের বৈঠকে ধনখড়ের নামে এবারে পড়ল চূড়ান্ত সিলমোহর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নীতিন গড়করি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৈঠকে উপস্থিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই মুহূর্তে বিজেপির, বলতে গেলে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়ন্সের যেরকম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের সবকিছু ঠিকঠাক চলে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়াটা কার্যত আর সময়ের অপেক্ষা বাংলার রাজ্যপালের জন্য।

২০১৯ সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজ্য বনাম রাজ্যপাল তরজা। একাধিক বিষয়ে, অজস্রবার রাজ্য সরকারের করা সমালোচনা করেছেন রাজ্যপাল। রাজভবন এবং নবান্নের মধ্যে চিঠি এবং পাল্টা চিঠির খেলা চলেছে বেশ কয়েক বছর। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়ে রাজ্যপাল জগদীপ ধনকড়কে টুইটারে ব্লক পর্যন্ত করে দিয়েছিলেন। যদিও সেই রাগারাগি খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে জিটিএ চেয়ারম্যানের শপথ গ্রহণের অনুষ্ঠানে দার্জিলিংয়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। ঘটনাচক্রে সেই সময়, দার্জিলিংয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। দার্জিলিং এর বাসভবনে রাজ্যপাল তাকে ডেকে চা-বিস্কুট পর্যন্ত খাইয়েছিলেন। সেই সাক্ষাতে দেখা মিলেছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথম থেকেই জগদীপ ধনকরের প্রবল বিরোধিতা করা হয়েছিল। অবশ্য প্রত্যাশিতভাবে বিরোধী বিজেপির কাছ থেকে সমর্থন পেয়েছিলেন রাজ্যপাল। রাজ্যের ভঙ্গুর গণতন্ত্র রক্ষায় জনগণের জন্য তিনি কাজ করেছিলেন বলেও দাবি করেছিল গেরুয়া শিবির। সম্প্রতি কালী বিতর্কে সময় বিরোধী দলনেতা সাধুদের নিয়ে রাজভবনে ঢুকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্মারকলিপি পর্যন্ত দিয়েছিলেন। সেই একই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন। তৃণমূল, কংগ্রেস এবং বামেরা এই ঘটনার তীব্র সমালোচনা করলেও রাজ্যপাল ছিলেন তার নিজের জায়গায় স্থির। তবে এবারে আর এই স্থিরতা দীর্ঘস্থায়ী নয়, খুব শীঘ্রই এবার হয়তো পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হতে চলেছেন ধনখড়। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন?

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026