নিউজ

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, তৃণমূলের ২১ জুলাই সমাবেশ ভার্চুয়াল করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

চলতি মাসের শুরুর দিক থেকেই রাজ্যে করোনা গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুদিন আগে গোটা ভারতের মধ্যে ছিল শীর্ষ। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আগামী ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হলে রাজ্যে করোনা সংক্রমণ অনিয়ন্ত্রিত হতে পারে বলে আশঙ্কা করেছে অনেকেই। তাই আজ চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায় ‘ভার্চুয়ালি’ নয়তো ‘সমস্ত বিধি মেনে’ ২১ জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ করার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ওই মামলার শুনানি হবে।

তৃণমূল কংগ্রেসের জন্য ২১ জুলাই শহীদ সমাবেশ সর্বদাই বেশ গুরুত্বপূর্ণ থাকে। গোটা রাজ্য থেকে সমর্থকরা কলকাতার ধর্মতলায় এসে ভিড় জমান। কিন্তু এর আগের দুই বছর অর্থাৎ ২০২০ সাল ও ২০২১ সাল এই একুশে শহীদ সমাবেশ করোনার কারণে হয়েছিল ভার্চুয়াল উপায়ে। তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন। তবে এই বছর ফের ধর্মতলায় সমবেত হয়ে শহীদ দিবস সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষমুহূর্তে করোনার চোখরাঙানি কপালে ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের।

২১ জুলাই আসতে আর দেরি নেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস একুশে জুলাই শহীদ সমাবেশের প্রচার করছে জোরকদমে। আসলে ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাইমারি টার্গেট উত্তরবঙ্গ। তাই একের পর এক মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করতে উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন। কিছুদিন আগেই জলপাইগুড়ির ধুপগুড়িতে কর্মীসভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে শহীদ সমাবেশে দিন ভার্চুয়াল বৈঠক করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হওয়ায় এবার বৈঠক কি করে হবে তা নির্ভর করছে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর। আগামী মঙ্গলবার এই জনস্বার্থ মামলার শুনানি হলে বোঝা যাবে আগের বছরের মতোই ভার্চুয়াল মাধ্যমে একুশে শহীদ দিবস পালন হবে না আগেকার মতো ধর্মতলা চত্বরে সকলে সশরীরে উপস্থিত হয়ে একুশে শহীদ সমাবেশ হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026