দেশ

১০ দিনে করোনা আক্রান্ত ৩০০ শিশু ও কমবয়সী, তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাঁপছে এই রাজ্য

করোনা ভাইরাসের সংক্রমনের প্রভাবে রীতিমত দিশেহারা অবস্থা ভারতবাসীর। প্রতিদিন সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান রকেট গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে ধীরগতিতে চলছে টিকাকরন প্রক্রিয়া। দ্বিতীয় ঢেউতেই ধরাশায়ী দেশবাসী। তবে এরমাঝে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আবার তৃতীয় ঢেউ অপেক্ষা করছে ভারতবর্ষের জন্য। দ্বিতীয় ঢেউ থেকে সামলে ওঠার পরই ভারতের বুকে আছড়ে পড়বে এই মারুন ভাইরাসের তৃতীয় ঢেউ। এই তৃতীয় ঢেউতে বেশি পরিমাণে শিশু এবং কম বয়সীরা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনেক বিশেষজ্ঞ। এর জন্য বেশকিছু রাজ্যে শিশুদের জন্য টিকাকরণ প্রক্রিয়া শুরু করার কথা ভাবা হয় এবং ভারত বায়োটেক তাদের ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে শিশুদের জন্য।

তবে এর মাঝেই জানা গিয়েছে রাজস্থানের এক জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩০০ জন শিশু। জানা গিয়েছে, গত ১২ মে থেকে দিন দশেকের মধ্যে গুজরাট সীমান্তসংলগ্ন রাজস্থানের দুঙ্গারপুর জেলায় ৩১৫ জন শিশু ও কমবয়সী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ০-৯ বছরের বয়সীদের আক্রান্তের সংখ্যা ৬০। এছাড়া বেশি বয়সী নাবালক নাবালিকাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। হঠাৎ করে এত শিশু একসাথে আক্রান্ত হওয়ায় রীতিমতো উদ্বেগে পড়েছে স্থানীয় প্রশাসন।

ইতিমধ্যেই দুঙ্গারপুর জেলায় শিশু-কিশোর-কিশোরীদের সঠিক চিকিৎসা শুরু করার জন্য ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এলাকায় হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটর ও চিকিৎসা করার অন্যান্য সামগ্রী আনা হয়েছে। হাসপাতালে শিশু বিভাগগুলিকে আলাদা ভাবে প্রস্তুত করা হচ্ছে। তবে এর মধ্যে একটাই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে যে হঠাৎ করে এত শিশু ও কমবয়সী কেন করোনা আক্রান্ত হচ্ছে? বিশেষজ্ঞরা জানিয়েছিল যে তৃতীয় ঢেউতে ভারতে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। তাহলে তৃতীয় ঢেউ কি আছড়ে পড়ল ভারতে?

Anirban Kundu

Recent Posts

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026