কলকাতা : কথায় বলে ইচ্ছে থাকলেই উপায় হয়। এরকমই এক উপায়ের সাক্ষী হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মেধাবী ছাত্র রূপক সাহা। আজ বন্যা এবং করোনা দুটোকেই উপেক্ষা করে প্রায় ৩০০ কিলোমিটার বাইকে চেপে পরীক্ষা দিতে আসে ঘাটালের এই মেধাবী ছাত্র।
করোনা আবহে থমকে গেছে আগের সবকিছুই। তাই বাস না মেলায় এদিন অনেক কষ্টে এতোদূর থেকে পরীক্ষা দিতে আসে রূপক সাহা। পরীক্ষা দেওয়ার পর সে জানায়, “আগামী ১৩ ই সেপ্টেম্বর সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার পরীক্ষাও আমি দেব। ওই পরীক্ষা কেন্দ্র অবশ্য দুর্গাপুরে পড়েছে। আমার ইঞ্জিনিয়ার এর চেয়ে চিকিৎসক হওয়ার বেশি ইচ্ছে”।
রুপক ঘাটালের পাঁচবেড়িয়া রামচন্দ্র শিশুশিক্ষা মন্দিরের ছাত্র, তার বাবা পেশায় একজন দিনমজুর। এদিন প্রায় চার ঘন্টার পথ বাইকে পেড়িয়ে কলকাতায় পোঁছায় রূপক। এদিন রূপকের বাবা জানায় “ছেলের স্বপ্ন পূরণের জন্য আমি তো বাবা হিসাব এইটুকু করতেই পারি। করোনার জন্য বাসে ছাড়ার ভরসা হয়নি। তার উপরে সোমবার লকডাউন থাকায় ছেলেকে নিয়ে তাই বাইকে করে নিয়ে চলে এলাম। খরচা হচ্ছে, পরিশ্রম হচ্ছে কিন্তু ছেলে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারলে ওর থেকে বেশি খুশি আমি হব ।”
নিজের স্বপ্ন পূরণের জন্য এদিন ঘাটালের জল পেড়িয়েও কলকাতায় পরীক্ষা দিতে আসে রূপক। কারণ পশ্চিম মেদিনীপুর এমনকি তার সংলগ্ন কোন অঞ্চলে এই প্রবেশিকা পরীক্ষার কোন পরীক্ষা কেন্দ্র ছিল না। কিন্তু সে জানিয়েছে তার পরীক্ষা দেওয়ার জন্য এই সামান্য কষ্ট একেবারেই যতসামান্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…