নিউজ

দেশবাসীর জন্য সুখবর, আরও ১০০টি স্পেশ্যাল ট্রেনের ভাবনা কেন্দ্রের

নয়া দিল্লি : করোনার সকল বিধি নিষেধ মেনেই দেশজুড়ে মঙ্গলবার থেকেই চালু হল আনলক-৪। দেশে এই মুহূর্তে প্রায় ২৩০টি যাত্রীবাহী স্পেশ্যাল ট্রেন চললেও তার  যাত্রী সংখ্যা মাত্র ৭৫ শতাংশ। কিন্তু এসবের মাঝেই ভয়ানক ক্ষতির সম্মুখীন হচ্ছে রেল মন্ত্রক।  আর এসবের মাঝেই এবার সুখবর দিলো কেন্দ্র। কারন লোকাল ট্রেন না চলার কারণে এবার স্পেশ্যাল ট্রেনের সংখ্যা বাড়াতে চাইছে রেল। তাই রেল মন্ত্রক আরো ১০০টি নতুন স্পেশ্যাল ট্রেন চালু করার ভাবনাচিন্তা শুরু করেছে।

এর মধ্যে রয়েছে হাওড়া-ইন্দোর এবং হাওড়া-তিরুচিরাপল্লী স্পেশ্যাল ট্রেন। বিভিন্ন রাজ্য থেকে অন্য রাজ্যের ভিতরেই চলবে এই সকল ট্রেন। আর পরে সুবিধা মতন বাড়ানো হবে আরও ট্রেনের সংখ্যা।  আশা করা হচ্ছে আরও বেশ কিছু নতুন ট্রেনের চালানোর মাধ্যমে এবার ক্ষতির হাত থেকে নিষ্কৃতি পেতে পারে রেল মন্ত্রক।

পাশাপাশি চলতি মাসের আট তারিখ থেকেই কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা। মেট্রো চালানোর সাথে যাত্রীদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ডও। সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।

আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা। স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026