দেশ

বেঙ্গালুরুতে মাত্র ৬ দিনে আক্রান্ত ৩০১ শিশু, তৃতীয় ঢেউ সামনেই? কি বলছেন চিকিৎসকরা

সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ মোটামুটি অনেকটাই নিচের দিকে কিন্তু এখনো পর্যন্ত যেটা চিন্তা বাড়াচ্ছে সেটা হল করোনা ভাইরাসের আর ভ্যালু। সম্প্রতি বেঙ্গালুরুতে মাত্র ৬ দিনের মধ্যে ৩০০ এর বেশি শিশু করোনাভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছেন। এরপরে ক্রমাগত জোরালো হতে শুরু করেছে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা। এই কারণে, কার্যত চিন্তায় গোটা দেশ।

যখন করোনাভাইরাস আক্রমণ হয় তখন দক্ষিণ ভারতের রাজ্যগুলির সব থেকে আগে আক্রান্ত হয়ে থাকে। করোনা যখন ভারতে প্রথম বার এসেছিল তখন সব থেকে প্রথমে আক্রান্ত হয়েছিল কেরালা। দ্বিতীয় ঢেউয়ের ক্ষেত্রে মোটামুটি ব্যাপারটা একই রকম ছিল। আবারও নতুন করে কৈরালা এবং কর্নাটকে আক্রান্ত হচ্ছেন কম বয়সীরা। তার ফলে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত কয়েক সপ্তাহের মধ্যে যে পরিসংখ্যান সামনে আসছে তা দেখে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। একসঙ্গে এতজন শিশু করোনা ভাইরাসে কি করে আক্রান্ত হয়ে গেল সেই নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে রয়েছে প্রশাসনিক মহল। ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, যদি তাড়াতাড়ি সাবধান না হওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি তৃতীয় ঢেউ সামনে আসতে পারে। আর এই ঢেউ যদি চলে আসে তাহলে শিশুরা সবথেকে বেশি আক্রান্ত হবে, যা এর আগেও জানা গিয়েছে বেশ কয়েকবার।

অন্যদিকে সেপ্টেম্বর মাস থেকে শিশুদের টিকাকরন শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু, এই টিকাকরণ শুরু হবার আগেই বেঙ্গালুরুতে এতজন শিশুর একসাথে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের কর্মকর্তাদের মাথায়। অনেকেই মনে করছেন, এতজন শিশুর একসাথে আক্রান্ত হওয়া তৃতীয় ঢেউয়ের কার্যত প্রথম লক্ষণ বলে ধরে নেওয়া যেতে পারে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026