দেশ

জয় শ্রীরাম ধ্বনি দিতেই হবে, যোগীরাজ্যে আবারো ধর্মের কারণে নিগৃহীত মুসলিম

এবারে সরাসরি শারীরিক নিগ্রহের শিকার একজন মুসলিম ব্যক্তি। আর সেই কারণ হলো ধর্ম। উত্তরপ্রদেশে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বছর 45 এর একজন ব্যক্তিকে রাস্তার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হিন্দুরা। তাদের দাবী হল এই মুসলিম ব্যক্তিকে জয় শ্রীরাম ধ্বনি দিতে হবে। নতুবা তাকে হত্যা করার পর্যন্ত হুমকি দিচ্ছে তারা। যোগী আদিত্যনাথ এর রাজ্য উত্তর প্রদেশের কানপুরের ঘটনা রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের ধর্মনিরপেক্ষতা আজকে কোন জায়গায়।

যদিও পরবর্তীতে ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের রেকর্ড করা একটি ভিডিওতে এই বিষয়টি প্রথমবার সামনে আসে। দেখা যাচ্ছে বাবার প্রাণ রক্ষার জন্য তাকে জড়িয়ে ধরেছে তার খুদে কন্যা। তার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য আক্রমণকারীদের কাছে মিনতি করছে ওই খুদে কন্যাটি। এমনকি পুলিশ হেফাজতেও তাকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটিয়েছে দক্ষিণপন্থী বজরং দল।

বিজেপি এবং আরএসএস পন্থী বজরং দলের একটি সভাস্থল থেকে মাত্র 500 মিটার দূরে এই ঘটনাটি ঘটে। তাদের অভিযোগ ছিল, সেখানে মুসলিমরা একটি হিন্দু মেয়েকে ধর্ম পরিবর্তন করার চেষ্টা করছে। যদিও এই বিষয়টির কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু তারপরেই এই সমস্ত আক্রমণের ঘটনা ঘটেছে বলে খবর। যদিও ঘটনার সঙ্গে বজরং দলের সরাসরি যোগাযোগের কথা কেউ প্রকাশ্যে আনছে না।

কানপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে ব্যান্ডপার্টি জোগান দেওয়া একজন ব্যক্তি, তার ছেলে এবং জনাদশেক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দাঙ্গা করার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে আক্রান্ত ব্যক্তি বেলা তিনটে নাগাদ রিকশা চালিয়ে যাওয়ার সময় তাকে ঘিরে ধরে আক্রমণ করা হয়। তাকে জোর জবরদস্তি জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করতে হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি আক্রমণকারীরা তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেন বলেও তার অভিযোগ। পুলিশ এসে তাকে উদ্ধার করে। ওই ব্যক্তি স্থানীয় একটি মুসলিম পরিবারের আত্মীয় যাদের সঙ্গে হিন্দু প্রতিবেশীদের মামলা চলছে। মনে করা হচ্ছে এই কারণেই প্রতিহিংসাবশত এই হামলা করা হয়েছে।

অন্যদিকে, কিছুদিন আগেই এই সমস্যার সাথে যুক্ত হয়েছে বজরং দল। সূত্রের খবর, মুসলিম পরিবারের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগ এনেছে তারা। কানপুর পুলিশের দাবি, এই ভিডিও তাদের নজরে এসেছে ইতিমধ্যেই। আক্রান্ত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই রাহুল আমান এবং রাজেশ নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, এত বিতর্কের পরেও এই গ্রেফতারের প্রতিবাদে বজরং দল থানার সামনে এসে বিক্ষোভ দেখিয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026