পলিটিক্স

ত্রিপুরায় বামেদের সঙ্গে জোট সম্ভব? সাফ কথা ব্রাত্য বসুর

ত্রিপুরায় বামফ্রন্টের সঙ্গে জোটে যাবে না তৃণমূল কংগ্রেস কিন্তু সেখান থেকে যদি কেউ তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চায় তাহলে তারা আসতে পারে। কিছুটাএরকম ভাবেই ত্রিপুরায় বামেদের সঙ্গে জোট নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের সামনে বৈঠকে শুক্রবার ব্রাত্য বসু জানালেন, ত্রিপুরার বামেরা বুঝা গেছে বিজেপিকে হঠাতে গেলে বিকল্প একমাত্র মমতা বন্দোপাধ্যায়।

ত্রিপুরায় যদি বিজেপি কে সরাতে হয় তাহলে একমাত্র বিকল্প হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই বিষয়টি বুঝে গিয়েছেন ত্রিপুরার বামেরা। এদিনের সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু ত্রিপুরার বামফ্রন্ট এবং বাংলার বামফ্রন্টের তফাতের কথা নিয়ে আলোচনা করলেন।তিনি বললেন, ত্রিপুরায় থাকা বামফ্রন্ট অনেকটা বেশি বাস্তববাদী। ওরা সব সময় মাটিতে বসবাস করতে জানে। তাই ওরা জানে যদি তৃণমূল কংগ্রেস কে সরাতে হয় তাহলে একমাত্র ভরসা হতে চলেছে তৃণমূল।

ব্রাত্য বসু বললেন, ত্রিপুরার মানুষ বুঝে গিয়েছে, রাম নয়, বাম নয় একমাত্র বিকল্প তৃণমূল। ব্রাত্য আরো বলেন, “আমরা ত্রিপুরায় আইনি পথে এগোতে চাইছি। ওরা ভয় পাচ্ছে তৃণমূলকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। আমাদের বলছি আমরা টুরিস্ট। তাহলে টুরিস্টের বিরুদ্ধে হামলা করার কি?”

ব্রাত্য বসু আজকের সাংবাদিক বৈঠক থেকে আরও প্রশ্ন করেন, বাংলার বাইরে থেকে অনেক নেতা মন্ত্রীরা এসেছেন। অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন কিন্তু তৃণমূল কারোর বিরুদ্ধে মামলা করেনি। কিন্তু এখানে বিজেপি ভয় পেয়ে গিয়ে সকলের বিরুদ্ধে মামলা করতে শুরু করেছে। তার পরেই তিনি বামেদের প্রসঙ্গ আনেন। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলীদের উপরে হামলা নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026