নিউজ

করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১

গোটা বিশ্ব করোনা ভাইরাসে আতঙ্কিত, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা। বিদেশ মন্ত্রক জানিয়েছে ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ভারতেও ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে একজন আক্রান্ত হয়েছে নোভেল করোনাভাইরাসে। বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৩০।

শুক্রবার সকালে আরও এক জনের করোনা ‘পজিটিভ’ রিপোর্ট মেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১জন। এর আগে বৃহস্পতিবারও গাজিয়াবাদের এক ব্যক্তির করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে পরীক্ষায়, ছত্তীসগঢ়ের ওই ব্যক্তিকে নিয়ে আক্রান্তের সংখ্যা ৩০ শুক্রবারে ৩১ হয়ে যায়, দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্কিত সকলেই।

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

মন্ত্রকের বিশেষ সচিব সঞ্জীব কুমার জানিয়েছেন, নতুন আক্রান্ত হওয়া ব্যক্তি দিল্লির উত্তমনগরের বাসিন্দা। সম্প্রতি মালয়েশিয়া ও তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন,ওই ব্যক্তির দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁকে ‘আইসোলেশন’ বা আলাদা করে রাখা হয়েছে।

ইরানে করোনা হাজার অধিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা বাড়ছে ক্রমশ।যেসব ভারতীয় ইরানে আটকে পড়েছেন তাঁদের উদ্ধারে ইতিমধ্যেই ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল পৌঁছেছে। ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার পক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে গতকাল জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026