অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আজ বলেন যে, ‘ইয়েস ব্যাংক সমস্যার দ্রুত সমাধানের জন্য কাজ করছে ভারতের রিজার্ভ ব্যাংক। আরবিআইয়ের গভর্নর আমাদের আশ্বাস দিয়েছেন যে, ইয়েস ব্যাংকের কোনও আমানতকারীর এখানে কোনও ক্ষয়ক্ষতি হবে না।’ একইসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, ‘ইয়েস ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমানতকারী, ব্যাংক এবং দেশের অর্থনীতির পক্ষে রয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন ‘আমি নিশ্চিত করতে চাই যে প্রতিটি আমানতকারীর অর্থ নিরাপদ। এরজন্য আমি আরবিআইয়ের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি।’ আরবিআই এবং সরকার উভয়ই ইয়েস ব্যাংকের সমস্যাটি বিশদভাবে দেখছে এবং যা ব্যবস্থা নেওয়া হবে তা সবার স্বার্থ সুরক্ষিত করেই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আরও যোগ করেন যে, ইয়েস ব্যাংকের গ্রাহকরা যাতে ৫০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারে তা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন : টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি, তোলা যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা
আগের দিন, আরবিআই প্রধান শক্তিটিকান্ত দাস ইয়েস ব্যাংক সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলার ব্যাপারে ছাড়পত্র দেয়। তবে দেশের চতুর্থ বৃহত্তম বেসরকারি ঋণ প্রদানকারী এই সংস্থার পরিচালনায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আরবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…