নিউজ

আরও দুদিন বৃষ্টি, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, জানাল আবহাওয়া দফতর

গত দিন কয়েকের মতো শুক্রবারও পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মূলত, পূবালী জেট বায়ু ও পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের কারণে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনার পেছনেও রয়েছে এই ঘূর্ণাবর্ত।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত বুধ ও বৃহস্পতিবারের মতোই শুক্রবারও রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া ভবন। যা এই ভরা বসন্তেও বর্ষার আমেজ নিয়ে আসতে পারে। যা আশঙ্কা বাড়িয়েছে পশ্চিমবঙ্গবাসীর। সোমবার দোলের উৎসব মাটি করতে পারে দোল এমন আশঙ্কায় ঘুরে বেড়াচ্ছে বাঙালির মনে।

আরও পড়ুন : করোনা আতঙ্ক ছড়িয়ে পড়লো বাংলাতেও, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন ৭

অবশ্য এ বিষয়ে আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল ঝড় – বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, বেশ কয়েক দিনের মতো আজও উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম ছিল। শুক্রবারের সর্বনিম্ন উষ্ণতা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026