নিউজ

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে চিহ্নিত পাঁচ পড়ুয়া

গত কাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে নিন্দাজনক কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, নিমেষেই ভাইরাল সেই ছবিগুলি ঘিরে তাদের বিকৃত রুচির জন্য সমালোচনা করা হয়। ওই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ছাত্রছাত্রীরা সকলে হুগলির শ্রীরামপুর কলেজের পড়ুয়া।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিগুলিতে দেখা গিয়েছে, শাড়ি পরা কিছু মহিলার খোলা পিঠে আবির দিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করর রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করা হয়েছে। কয়েকজন যুবকের বুকেও লেখা রয়েছে অশ্লীল শব্দ। এই সব ছবি ছাড়াও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই বেশ কিছু তরুণ-তরুণী রবীন্দ্র সঙ্গীতের প্যারোডি বানিয়ে অশ্লীল শব্দ যোগ করে গান করছে। বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয় যে ওই তরুণ-তরুণীরা রবীন্দ্রভারতীর পড়ুয়া নন।

আরও পড়ুন : তরুনীদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ, রবীন্দ্র ভারতীর বসন্তোৎসবের সেই ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা  বাইরের কিছু ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ের দুর্নাম করতে চাইছে বলে জানায় এক পড়ুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার সে কথাও বলে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কোনও উৎসবে বাইরের কাউকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এখানকার পড়ুয়াদের নিয়েই উৎসব হবে। এমনটাই দাবি অনেকের।

তবে শ্রীরামপুর কলেজের ওই ছাত্রছাত্রীরা নিজেরাই এ দিন রবীন্দ্রভারতীতে এসে জানিয়েছেন তারা অনুতপ্ত বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই পড়ুয়াদের উপাচার্যের কাছে নিয়ে যাওয়া হবে, তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। যদিও এই ব্যাপারে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026