মধ্যবিত্তের পক্ষে সোনা কেনা অসম্ভব হয়ে উঠছে। প্রতিদিনই প্রায় সোনার দাম বেড়ে চলেছে। দামের কোনো নিশ্চয়তা নেই , আজ বাড়ছে তো কাল কমছে। শুধু কলকাতাতে নয় , সারা বিশ্বেই সোনার দাম আকাশ ছোঁয়া। ইতিহাসে এই প্রথম বার সোনার দাম বেড়ে ৪৫ হাজারের গণ্ডি পেরল।
আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩,৬৫০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম ৪৫,০৫০ টাকা। পুরো সপ্তাহ জুড়ে সোনার দাম একটু একটু করে বেড়েই চলেছে। মধ্যবিত্তের কপালে হাত। বিয়ের মরশুম সামনে তাও বিক্রি নেই।মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। সাধারণ মানুষের সাথে ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
আরও পড়ুন : আপনি যদি ব্যাঙ্কের গ্রাহক হন, তাহলে এই বিষয়গুলি জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ
অন্যদিকে শেয়ার বাজারের ও টালমাটাল অবস্থা। শুক্রবার একদিকে সোনার দাম ব্যাপক হারে বেড়েছে, আর অপরদিকে শেয়ার বাজারে ধস নেমেছে। আজ সেনসেক্স একধাক্কায় ১৪৫৯.৫২ পয়েন্ট নীচে নামে আর নিফটিনামে ৪৪১.৬০ পয়েন্টে। আজ সেনসেক্স ৩৭,০১১.০৯ পয়েন্ট, আর নিফটি ১০,৮২৭.৪০ পয়েন্ট -এ আসে।
দেশের অর্থনৈতিক বাজারের অবস্থা সংকটময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কবে এই পরিস্থিতি ঠিক হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন মধ্যবিত্ত থেকে লগ্নিকারিরা ও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…