দিল্লির হিংসা নিয়ে আজ ও উত্তাল হতে পারে সংসদ। আজ অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লির হিংসার পরিস্থিতি নিয়ে গাঁধি মূর্তির সামনে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবীও তারা তুলেছেন। বিক্ষোভে রাহুল গান্ধী সহ অন্যান্য সব সাংসদরা ও যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল ও অধিবেশনের আগে কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি সংসদের মধ্যেও তারা বিক্ষোভ শুরু করেছিল। স্পিকার অনেকবার বলা সত্তে ও তারা কর্ণপাত করেননি। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্পিকার সংসদ থেকে বেরিয়ে যান এবং কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। চলতি বছরের অধিবেশনে তারা আর অংশগ্রহণ করতে পারবেন না সেটাও বলা হয়েছ।
আরও পড়ুন : পুরভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল
এর আগেও উত্তাল সংসদের জেরে অধিবেশন স্তগিত করা হয়েছিল। গত সোমবার থেকেই বারবার লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়েছে। যেই সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল তাদের মধ্যে থেকে ৫ জন আজ গাঁধি মূর্তির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। গত কয়েকদিনের পরিস্থিতির জেরে আজ অধিবেশনে কোনো কাজ হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…