অফবিট

বয়সকে হার মানিয়ে ভোজপুরী গানে তুমুল নাচলেন এই বৃদ্ধ, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: সবাই বলেন বয়স বাড়লে শরীর ও মন আগের তুলনায় দুইই ভেঙে পড়ে। এ তো বলছে সমীক্ষা; কিন্তু জানেন কী, এই ভারতবর্ষের হাজারো বয়যিষ্ঠ মানুষরা বয়সে বাড়লেও মনে কিন্তু তারা এখনও ছোট্ট শিশুটি। তাদের কীর্তিকলাপ নিয়ে বলতে শুরু করতে আলোচনা সহজে শেষ হবার নয়। কখনও তারা গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন কিংবা সংসারের হাল ধরে এই বয়সেও সমান তালে জীবিকা নির্বাহ করছেন অথবা দুর্দান্ত নেচে কাঁপিয়ে দিচ্ছেন ড্যান্সফ্লোর।

এমনই আরও এক জনৈক বৃদ্ধের খোঁজ মিলল ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিয়োর মাধ্যমে। লাল নীল রকমারি আলোয় সাজানো ড্যান্সফ্লোরে এতটুকু ফিকে হয়ে পড়েনি তার নাচের প্রতিভা। ভিডিয়োতে দেখা যাচ্ছে গানের তালে তালে নেচে চলেছেন ওই বৃদ্ধ, সঙ্গে রয়েছেন তার নাতির বয়সী অন্যান্য যুবকরা, তবে সকলকে হার মানিয়ে দেদার নাচে ড্যান্সফ্লোর মাতিয়ে রাখলেন পৌঢ় ভদ্রলোকটি।

আরও পড়ুন : পুনের দম্পতি সিমেন্ট ছাড়াই বাড়ি বানিয়েছেন, গ্রীষ্মের গরমে আর লাগবেনা AC

ভিডিয়োটি ফেসবুকে আপলোড হওয়ার পরপরই বিভিন্ন গ্রুপ ও পেজে ঘুরতে থাকে, যদিও ভদ্রলোকের পরিচয় নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সকলেরই কমেন্টবক্সে দাদুর বয়সী এই বৃদ্ধকে বাহবা জানিয়েছেন। ‘চালিয়ে যাও দাদু’ কিংবা ‘দাদু জিন্দাবাদ’ শ্লো গানে পোস্ট চলে আসছে ট্রেন্ডিং লিস্টে।

সামাজিক মাধ্যমে এরকম প্রভিতাবান ব্যক্তিত্বের ভিডিয়ো ভাইরাল হয়ে প্রায়শই প্রকাশ্যে আসে, কিন্তু যারা বয়সের বোঝা সত্ত্বেও বিভিন্ন প্রতিকুলতাকে পার করে এগিয়ে চলেছেন প্রতিনিয়ত, তারাই বারংবার প্রমান করে দেন বয়সটা বোধহয় শুধু শরীরে, মনের বয়স হয় না।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026