নিউজ

করোনা ভাইরাসে আক্রান্ত, চীনের উহান থেকে দেশে ফেরানো হল ৩২৪ জন ভারতীয়কে

শনিবার চীনের উহান শহর থেকে সরিয়ে নেওয়া হলো প্রায় ৩২৪ জন ভারতীয়কে। এই ৩২৪ জন ভারতীয়দের নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান জাম্বো B747 গতকাল সকাল ৭.৩০ এ পৌঁছায় দিল্লি বিমানবন্দরে। একথা জানানো হয়েছে আইটিবিপির তরফে। এঁদের কারও শরীরেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আইটিবিপির কর্তারা।

১১১ জন শিক্ষার্থী, ১১০ জন কর্মজীবী ​​পেশাদার এবং তিন নাবালককে নিয়ে বিমানটি সকাল ৭ টা ৩০ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় এই বিশেষ বিমান। শনিবার উহানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আরও একটি বিমান চীনের উদ্যেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর ১.৩৭ নাগাদ এয়ার ইন্ডিয়ার অপর একটি বিমান দিল্লি বিমানবন্দর থেকে ছেড়ে বিকেল সাড়ে ৫ টার দিকে উহানে পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রথম বিমানটিতে রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছিলেন, যারা দ্বিতীয় বিমানটিতেও গিয়েছেন। আইটিবিপি-র মুখপাত্র বিবেক কুমার পান্ডে জানিয়েছেন, ‘শনিবার সকালে যারা দিল্লিতে অবতরণ করেছেন, তাদের মধ্যে ৮৮ জন মহিলা, ১০ জন পুরুষ এবং ৬ জন শিশুকে দক্ষিণ-পশ্চিম দিল্লির আইটিবিপি-র বিশেষ সুরক্ষা কেন্দ্রে আনা হয়েছিল পরীক্ষার জন্য।

সীমান্তরক্ষী বাহিনী আইটিবিপি করোনা ভাইরাসে দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করা ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার জন্য দক্ষিণ-পশ্চিম দিল্লির ছাওলা অঞ্চলে ৬০০ শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করেছে। আইটিবিপি’র কর্মকর্তারা এদিন বলেন, ‘এই অস্থায়ী হাসপাতালে চীন থেকে ফিরে আসা ভারতীয়দের দুই সপ্তাহ উপযুক্ত ডাক্তার এবং প্রশিক্ষিত কর্মীদের দ্বারা পর্যবেক্ষণ করা হবে।’

জানা গেছে প্রথম এয়ার ইন্ডিয়ার বিমানে ভারতে ফেরা ৩২৪ জনের মধ্যে ৫৬, ৫৩ এবং ৪২ জন যথাক্রমে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও কেরালার। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় আরও দু’জনকে আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে আট জনকে এই হাসপাতালে ভর্তি করা হলো। শুক্রবার সন্ধ্যায়, ২৩ ও ৪৬ বছর বয়সী দু’জন ব্যক্তিকে হাসপাতালে শ্বাসকষ্টের সমস্যা এবং জ্বর নিয়ে ভর্তি করা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026